চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দাম্পত্য জীবনের ২০ বছর, সূরিয়া-জ্যোতিকা নিলেন নতুন শপথ!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:27 অপরাহ্ন 16, সেপ্টেম্বর 2026
in বিনোদন
A A

দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা দম্পতি সূরিয়া ও জ্যোতিকা তাদের ২০ বছরের দাম্পত্য জীবনকে আরও একবার বিশেষভাবে উদযাপন করলেন। বিয়ের দুই দশক পর আবারও বিয়ের আসরে বসে নতুন করে একে অপরকে ভালোবাসা ও পাশে থাকার শপথ নিলেন তারা।

খ্রিস্টান রীতিতে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাদের দুই সন্তান দিয়া ও দেব, পরিবারের ঘনিষ্ঠ সদস্য এবং বন্ধুদের অনেকে। উপস্থিত ছিলেন সূরিয়ার ভাই তথা অভিনেতা কার্থিও।

অনুষ্ঠানের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন জ্যোতিকা। ভিডিওতে দেখা যায়, ছেলে দেবের হাত ধরে বিয়ের মঞ্চের দিকে এগিয়ে আসছেন জ্যোতিকা। অন্যদিকে তাদের মেয়ে দিয়া দাঁড়িয়ে ছিলেন সূরিয়ার পাশে। এরপর একে অপরের দিকে তাকিয়ে নতুন করে শপথ নেন সূরিয়া ও জ্যোতিকা।

আবেগঘন মুহূর্তে দুজনকেই চোখের জল সামলাতে দেখা যায়। ভিডিওতে তাদের সাদা পোশাকে বিয়ের বর-কনের বেশে দেখা গেছে।

এই বিশেষ মুহূর্তের ভিডিও শেয়ার করে জ্যোতিকা জানিয়েছেন, ২০ বছরের সম্পর্কের ভালো-মন্দ, মানিয়ে নেওয়া, বোঝাপড়া এবং নিঃস্বার্থ ভালোবাসাকেই তারা উদযাপন করতে চেয়েছেন।

জ্যোতিকা লেখেন, তাদের এই আয়োজন কোন নিখুঁত দাম্পত্যের উদযাপন নয়। বরং সম্পর্কের অসম্পূর্ণতা, একে অপরের সঙ্গে মানিয়ে নেওয়া, বোঝাপড়া, ত্যাগ এবং নিঃস্বার্থভাবে ভালোবাসার উদযাপন। তার কথায়, এটি তাদের দুজনের উদযাপন, এত বছরে তারা একে অপরের জন্য যে মানুষ হয়ে উঠেছেন, সেই সম্পর্কের উদযাপন।

দাম্পত্য জীবনের দ্বিতীয় অধ্যায়ের এই বিশেষ অনুষ্ঠানে নিজের বেশ কিছু শপথের কথাও লিখেছেন জ্যোতিকা। তিনি বলেন, জীবনের ইতিবাচক দিকগুলিই দেখতে চান এবং নিজের জীবনকে আনন্দের সঙ্গে উদযাপন করতে চান।

জ্যোতিকা আরও লিখেছেন, তিনি অভিযোগ না করার শপথ নিতে চান। কারণ তার মতে, পৃথিবীর কোন কিছুই সম্পূর্ণ নয়। জীবনের ফাঁকফোকরগুলি কীভাবে পূরণ করা হবে, সেটাই আসল বিষয়।

স্বামী এবং সন্তানদের জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অভিনেত্রী। প্রতিদিন এমন একজন মানুষের পাশে ঘুম থেকে ওঠেন, যিনি তাকে আগলে রাখেন এবং সম্মান করেন, সেটিকে জীবনের বড় প্রাপ্তি হিসেবে দেখেছেন তিনি। তাদের সন্তানরা তার জীবনে অর্থ এবং বেঁচে থাকার নতুন কারণ এনে দিয়েছে বলেও জানিয়েছেন জ্যোতিকা।

Tags: জ্যোতিকাদক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা
Previous Post

হামে আরও ৮ জনের মৃত্যু

Next Post

সৌদিতে খননকাজে মিলল হিজরি প্রথম শতাব্দীর মসজিদ

Next Post
ছবি: সংগৃহীত

সৌদিতে খননকাজে মিলল হিজরি প্রথম শতাব্দীর মসজিদ

চলচ্চিত্রে অবদানের স্বীকৃতি, সম্মাননা পেলেন গুণীজনেরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT