চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নরসিংদীতে আওয়ামী লীগ-বিএনপির দুই পক্ষের টেঁটাযুদ্ধ, আহত ৮

সুমন রায় by সুমন রায়
3:19 অপরাহ্ন 20, জুলাই 2023
in অপরাধ, জনপদ, নরসিংদী
A A
নরসিংদীতে দুই পক্ষের টেঁটাযুদ্ধ, আহত ৮. Channel i News - চ্যানেল আই নিউজ

নরসিংদীর দূর্গম চরাঞ্চল আলোকবালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। আওয়ামী লীগ ও বিএনপির কর্মী-সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২০ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের খোদাদিলা গ্রামে এই সংঘর্ষের ঘটনা শুরু হয়। পরে খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে নরসিংদী মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষে আহতরা হলেন, নাজমুল শিকদার (১৯), মো. হালিম মিয়া (৫০), হারুন মিয়া (২০), মাসুদ রানা (২৪), আল আমিন (৩০), শফিউল্লাহ (৩৫), নাহিদ সরকার (২২) ও সাকিব সরকার (২৪)। এদের মধ্যে টেঁটাবিদ্ধ হয়ে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি হয়েছেন নাজমুল শিকদার। তার বাড়ি রায়পুরা উপজেলার নিলক্ষায়। এছাড়া আহত অপর ৬ জনের বাড়ি খোদাদিলা গ্রামে, তারা শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে আহত ব্যক্তিরা কে কোন পক্ষের, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে যোগ দেয়ার জের ধরে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির দুইদল কর্মী-সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। একপক্ষের নেতৃত্ব দিচ্ছেন ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাসান আলী ও অপরপক্ষের নেতৃত্ব দিচ্ছেন ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাদের এই বিরোধ দীর্ঘদিনের।

স্থানীয় দুইপক্ষের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল দুপুরে নরসিংদী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত শান্তি ও উন্নয়ন সমাবেশে যোগ দিয়েছিলেন স্থানীয় কয়েকজন তরুণ-যুবক। এ নিয়ে গতকাল রাত ৮টার দিকে খোদাদিলা গ্রামে দুপক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে আজ ভোরে দুইপক্ষই টেঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। তাদের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় টেঁটাসহ দেশীয় অস্ত্রের আঘাতে আহত হন অন্তত ৮ জন।

নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রেজওয়ানা জেবিন জানান, টেঁটাবিদ্ধ নাজমুলকে পুলিশই আমাদের হাসপাতালে নিয়ে আসে। তার শরীরের তিন জায়গা থেকে টেঁটা অপসারণ করেছি আমরা। আরেক জায়গায় টেঁটার আঘাতের চিহ্ন রয়েছে। তাকে পুরুষ ওয়ার্ডে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া জানান, এই সংঘর্ষের ঘটনায় ঠিক কতজন আহত হয়েছেন, তা এখনই বলা যাচ্ছে না। পরিস্থিতি এখন আমাদের নিয়ন্ত্রণে, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Tags: দুই পক্ষের সংঘর্ষনরসিংদী
Previous Post

তর্কের পরে কিশোরীর উপর অ্যাসিড ছুড়লো আরেক কিশোরী

Next Post

কিডনি পাচার সিন্ডিকেট: ৫০ লাখে বিক্রি কিডনি, দাতা পায় ৪ লাখ

Next Post
কিডনি পাচার চক্রের সন্দেহভাজনরা গ্রেপ্তার, পুলিশি অভিযান. Channel i News - চ্যানেল আই নিউজ

কিডনি পাচার সিন্ডিকেট: ৫০ লাখে বিক্রি কিডনি, দাতা পায় ৪ লাখ

সৃজিতের নতুন মিশনের জন্য ড্রিম কাস্টিং এর সদস্যরা ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ড্রিম কাস্টিং নিয়ে শুক্রবার থেকে সৃজিতের নতুন মিশন!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT