চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘তুমি রবে নীরবে, সাদি মহম্মদ’

আহসান রাজীব বুলবুল by আহসান রাজীব বুলবুল
1:36 অপরাহ্ন 31, মার্চ 2024
in প্রবাস সংবাদ
A A
বাংলাদেশের সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা পাঠ ও সংগীত পরিবেশনা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘তুমি রবে নীরবে, সাদি মহম্মদ’ শিরোনামে আয়োজনটি অনুষ্ঠিত হয়েছে কানাডার টরন্টো দুর্গা বাড়ির স্থায়ী মঞ্চে। রবীন্দ্র সংগীতের আবহ সুর বাদনের মধ্য দিয়ে শুরু হয় পুরো আয়োজন। স্মৃতি তর্পণ, কথা, কবিতা, গানে প্রয়াত সংগীত শিল্পী, রবীন্দ্র সংগীতে অন্তপ্রাণ সাদি মহম্মদকে স্মরণ করলেন কানাডা প্রবাসী বাংলাদেশী শিল্পী, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীরা।

এরপর মঞ্চে বসা শিল্পীরা সংগীত পরিবেশন করেন। আর মঞ্চের পাশে রাখা ডায়াসে এসে দাঁড়িয়ে প্রয়াত সংগীত শিল্পী সাদি মহম্মমদের সতীর্থ, সহপাঠী, সহকর্মী, শিল্পীর সরাসরি ছাত্র, সংবাদকর্মী, গুণমুগ্ধরা স্মৃতিচারণ করেন। কেউ কেউ প্রথিতযশা এই রবীন্দ্র সংগীত শিল্পীকে খুব কাছ থেকে কীভাবে, কেমন দেখেছেন তার বর্ণনা করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন লেখক, সংগঠক সাদী আহমেদ, সাংবাদিক শওগাত আলী সাগর, মানু হালদার, রাখাল সরকার, রিয়েলটর শান দে, নৃত্য শিল্পী ও শিক্ষক সুলতানা হায়দার, কবি দেলওয়ার এলাহী, আলী আজগর খোকন, জ্যোতি দত্ত পুরকায়স্থ ও রাশেদ শাওন।

অকাল প্রয়াত শিল্পীর পাওয়া, না পাওয়া, তার পরিবার ও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে শিল্পীর শহীদ বাবা সলিমউল্লাহ এর কথা, মা ও পরিবারের সঙ্গে শিল্পীর ঘনিষ্ঠতা, ব্যক্তিত্ব ইত্যাদি বিষয়ে আলোকপাত করেন বক্তারা।

কথার ফাঁকে ফাঁকে সংগীত পরিবেশন করেন চীত্রা সরকার, নাহিদ কবির কাকলি, মৈত্রেয়ী দেবী, ফারহানা শান্তা, সঙ্গীতা মুখার্জি, বাবলু হক, শিখা আখতারি, আরিয়ান হক ও অনিরুদ্ধ সুর।

নৃত্য পরিবেশন করেন বিপ্লব কর ও তার দল, অরুণা হায়দার এবং সীমা বড়ুয়া। হিমাদ্রী রায় এর আবৃত্তি পরিবেশনার মধ্য দিয়ে আয়োজনটি শেষ হয়।

বিশেষ এই আয়োজনে তবলা বাজান অপরুপ বড়ুয়া, কিবোর্ডে ছিলেন রুপতনু শর্মা। শব্দ নিয়ন্ত্রণে গ্যারি খ্রিষ্টফার রোজারিও, ছবি, ভিডিও ধারণ ও মঞ্চসজ্জায় রাশেদ শাওন, পোস্টারের নকশা করেন ফাতমা খান বিদুর। আয়োজনটি পরিকল্পনা, পরিচালনা ও সঞ্চালনা করেন হিমাদ্রী রায়।

সাদি মহম্মদ গত ১৩ মার্চ আত্মহত্যা করেন। ওই দিন সন্ধ্যায় নিজ বাসভবন থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। সদ্য প্রয়াত এই শিল্পীর জন্ম ৪ঠা অক্টোবর ১৯৫৭ সালে। সাদি মহম্মদ ছিলেন একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও সুরকার। তিনি সাংস্কৃতিক সংগঠন রবিরাগের পরিচালক ছিলেন। ২০১৫ সালে তিনি বাংলা একাডেমি রবীন্দ্র পুরস্কার লাভ করেন।

Tags: তুমি রবে নীরবেসাদি মহম্মদ
Previous Post

ওয়ানডেতে না পারলেও টি-টুয়েন্টিতে একশ পেরোল বাংলাদেশ

Next Post

শাহজালাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দৃষ্টি কাড়ছে ‘অর্কিড ফুল’

Next Post
শাহজালাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দৃষ্টি কাড়ছে অর্কিড ফুলের ঝুড়ি. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহজালাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দৃষ্টি কাড়ছে ‘অর্কিড ফুল’

লাল পেঁয়াজের ছবি, বাংলাদেশি বাজারে বিক্রির জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

৪০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রির ঘোষণা দিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT