চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রাথমিক বৃত্তির সংশোধিত ফলে একটি বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত সবাই বাদ

শফিউল বারী রাসেল by শফিউল বারী রাসেল
5:23 অপরাহ্ন 02, মার্চ 2023
in - সেমি লিড, জনপদ, জয়পুরহাট, শিক্ষা
A A
প্রাথমিক বৃত্তির ফলাফল বোর্ডের বোর্ডের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

এবারের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রোয়াইড় সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তিন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছিল। তবে সংশোধিত ফল প্রকাশের পর ওই বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত তিন শিক্ষার্থীই বাদ পড়েছে। ফলাফলের এমন বিড়ম্বনায় তীব্র ক্ষোভ জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা।

ওই তিন শিক্ষার্থীর অভিভাবকেরা জানান, সন্তানদের কৃতিত্বে তারা উচ্ছ্বসিত হয়েছিলেন। এখন বাদ পড়ায় তারা ও তাদের সন্তানেরা লজ্জায় মুখ দেখাতে পারছে না। এতে সন্তানদের কোমল মনে দাগ কেটে গেল। বিষয়টি খুবই দুঃখজনক।

রোয়াইড় সরকারি প্রাথমিক বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০০৮ সালে এ বিদ্যালয় থেকে একজন শিক্ষার্থী বৃত্তি পেয়েছিল। এরপর কোনো শিক্ষার্থী আর বৃত্তি পায়নি। এ বছর বিদ্যালয়ের সাত শিক্ষার্থীর মধ্যে ছয় শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছিল। প্রকাশিত প্রথম ফলাফলে তিন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছিল।

বৃহস্পতিবার  বৃত্তির তালিকা থেকে বাদ পড়া এক শিক্ষার্থীসহ তার বাবা প্রধান শিক্ষক আজাদুর রহমানের কাছে এসে অভিযোগ তুলে বলেন,  ‘স্যার রাতে খবর পেয়ে আমাদের পরিবারের কারও চোখে ঘুম আসেনি। আমি ছেলেকে সান্ত্বনা দিতে পারছি না।’ এসময় প্রধান শিক্ষক আজাদুর রহমান ও বিদ্যালয়ের অন্য শিক্ষকেরা নির্বিকার থাকতে দেখা যায়। একপর্যায়ে ওই শিক্ষার্থীর বাবা কেঁদে ফেলেন।

রোয়াইড় গ্রামের বাসিন্দা ও আক্কেলপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউল হক বলেন, ফলাফলের এমন ঘটনা নিঃসন্দেহে খুবই কষ্টের। এতে করে কোমলমতি শিক্ষার্থীরা মানসিকভাবে আহত হয়েছে।

প্রধান শিক্ষক আজাদুর রহমান বলেন, গতকাল রাতে সংশোধিত বৃত্তি পরীক্ষার ফলাফলের তালিকায় এ বিদ্যালয়ের ওই তিন শিক্ষার্থীর রোল নম্বর না থাকায় শিক্ষক-শিক্ষার্থীরা সবাই হতাশ।

জয়পুরহাট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন বলেন, গতকাল রাতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলের সংশোধিত তালিকা প্রকাশ করা হয়েছে। তবে নতুন ফলাফলে কে বাদ পড়ল আর কে যোগ হলো, তা এখনই বলা যাচ্ছে না।

গত মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল ঘোষণা করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। কিন্তু কারিগরি ত্রুটির কারণ দেখিয়ে একই দিন সন্ধ্যায় এ ফল স্থগিত করার কথা জানায় প্রাথমিক শিক্ষা বিভাগ। এরপর গতকাল বুধবার রাতে সংশোধিত ফল প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

Tags: জয়পুরহাট
Previous Post

আর্জেন্টিনার মন্ত্রীকে প্রটোকল দেয়া বিএমডব্লিউ দুর্ঘটনায় কমিটি

Next Post

বিজিবি’র অভিযানে একমাসে জব্দ প্রায় ১২১ কোটি টাকার চোরাচালান পণ্য

Next Post
বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবির লোগো, লাল ব্যাকগ্রাউন্ডে সাদা চিহ্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিজিবি’র অভিযানে একমাসে জব্দ প্রায় ১২১ কোটি টাকার চোরাচালান পণ্য

সুস্মিতা সেনের ছবি, গ্ল্যামারাস লুক, sunglasses, গাড়ির ভিতরে. Channel i News - চ্যানেল আই নিউজ

কেমন আছেন হৃদরোগে আক্রান্ত সুস্মিতা সেন?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT