চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যমুনা ও ব্রহ্মপুত্রের পানি বিপৎসীমার ৫৪ সেন্টিমিটার ওপরে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:31 পূর্বাহ্ন 21, জুন 2022
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বন্যার পানিতে ডুবে গেছে একটি ভবন ও আশেপাশের এলাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

জামালপুর প্রতিনিধি: গত ২৪ ঘণ্টায় জামালপুরে যমুনা ও ব্রহ্মপুত্র নদ-নদীর পানি বেড়ে  বিপৎসীমার ৫৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে ।

উজান থেকে ধেয়ে আসা পাহাড়ি ঢলে জামালপুরের নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নতুন করে বেশকিছু এলাকার মানুষ পানি বন্দি হয়ে পড়েছে। বিভিন্ন জায়গায় খাদ্যও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে।

আজ সকালে জামালপুরে যমুনা ও ব্রহ্মপুত্র নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থেকে যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্ট ৫৪ সেন্টিমিটারের ওপর প্রবাহিত হচ্ছে। একদিনে যমুনার পানি ৯ সেন্টিমিটার বেড়েছে। জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মাদারগঞ্জ, মেলান্দহ, সরিষাবাড়ি ও বকশীগঞ্জে বন্যার পানি বৃদ্ধির ফলে ছয় উপজেলায় ৩৫টি ইউনিয়নে পানি প্রবেশ করায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে ।

এছাড়াও মাদারগঞ্জ উপজেলার পৌর এলাকায় একটি কাঁচা সড়ক পানির তোড়ে ধসে গিয়ে বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। জেলায় পানি বন্দি হয়ে পড়েছে প্রায় ৬০ হাজার মানুষ। বন্যার পানিতে তলিয়ে গেছে ১২’শ হেক্টর ফসলের মাঠ। প্রায় ৫০ টির মত শিক্ষা প্রতিষ্ঠান ডুবে গিয়ে বন্ধ হয়ে গেছে। এছাড়াও ভাঙ্গনের কবলে পরে ২০টি বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

জেলা ত্রাণ ও পূর্নবাসন কর্মকর্তা মো. আলমগীর হোসেন জানিয়েছেন, বন্যা দুর্গতদের জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি উপজেলায় ৫০মেট্রিক টন চাল ও নগদ ১ লাখ টাকা বরাদ্দ দেয়া আছে । দুর্যোগ মোকাবেলায় ১০৩টি আশ্রয় কেন্দ্র ও ৮০টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। এরই মধ্য ৪০টি পরিবার আশ্রয় কেন্দ্রে উঠেছে। বন্যা মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।

Tags: জামালপুরবন্যা পরিস্থিতি
Previous Post

৬৪ বছর পর দলকে বিশ্বকাপে তুলে পদত্যাগ করলেন কোচ

Next Post

সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতি অবনতি

Next Post
সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতি অবনতি, মানুষ নৌকায় করে চলাচল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতি অবনতি

করণ-কার্তিকের সঙ্গে এক টেবিলে আলোচনা ও ঝগড়া. Channel i News - চ্যানেল আই নিউজ

এক টেবিলে করণ-কার্তিক, ঝগড়া শেষ?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT