চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়পুরহাটে সাবেক হুইপ-এমপিসহ ৩৫ জনকে আসামি করে মামলা

শফিউল বারী রাসেল by শফিউল বারী রাসেল
5:31 অপরাহ্ন 08, সেপ্টেম্বর 2024
in - সেমি লিড, জনপদ, জয়পুরহাট
A A
দুইজন পুরুষের ছবি, একজনের চেহারা স্পষ্ট, অন্যজনের মুখ আংশিক দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জয়পুরহাটে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, জাতীয় সংসদের সাবেক হুইপ ও জয়পুরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন এবং জয়পুরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য সামছুল আলম দুদুসহ ৩৫ জন নামীয় ও ১১০ থেকে ১২০ জনকে অজ্ঞাত আসামি করে জয়পুরহাট সদর থানায় মামলা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কর্মসূচিতে গুলিবিদ্ধ ছাত্র মোরসালিন হোসেন।

মামলার বাদী মোরসালিন সদর উপজেলার হালহট্টি গ্রামের মৃত সাজ্জাদ হোসেনের ছেলে।

মামলায় সাবেক হুইপ-এমপি ছাড়াও যারা আসামি হয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো-জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাহিদুল ইসলাম বেনু, সাধারণ সম্পাদক জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ও জয়পুরহাট পৌরসভার সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী অবসর, সাংগঠনিক সম্পাদক সুমন কুমার সাহা, জয়পুরহাট মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম রফিক, পুরানাপৈল ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোরশেদ আলী, সাধারণ সম্পাদক রমজান আলী, জেলা যুবলীগের আহ্বায়ক রাসেল দেওয়ান, জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া হোসেন, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক রেজা ও জেলা পরিষদের সদস্য আবু সাঈদ আল মাহবুব চন্দন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে গত ৪ আগস্ট জয়পুরহাট শহরের সার্কিট হাউস মাঠে শান্তিপূর্ণ কর্মসূচিতে যোগ দেন মোরসালিন হোসেন (২০)। ওইদিন দুপুর ১২টা ৪৫ মিনিটে আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও সামছুল আলম দুদুর নেতৃত্বে আসামি হামিম মোল্লার হাতে থাকা শটগান দিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর গুলি ছোঁড়া হয়। সেসময় অন্য আসামিরা ককটেল, পেট্রোলবোমা নিক্ষেপ করেন। এতে মোরসালিন গুলিবিদ্ধ হন। ওই ঘটনায় গুরুতর জখম হন ৯০ জন শিক্ষার্থী।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

Tags: আবু সাঈদ আল মাহমুদ স্বপন
Previous Post

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জাকির হোসেন ও কবির আহম্মদ

Next Post

নাইকো দুর্নীতি মামলায় সব সাক্ষীকে হাজিরের নির্দেশ

Next Post
ঢাকার মহানগর দায়রা আদালত ভবনের সামনে বোর্ডে লেখা. Channel i News - চ্যানেল আই নিউজ

নাইকো দুর্নীতি মামলায় সব সাক্ষীকে হাজিরের নির্দেশ

সিরাজগঞ্জে মাইক্রোবাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সিরাজগঞ্জে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT