চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্মার্ট বাংলাদেশে দুর্নীতি, দুঃশাসন ও অশিক্ষা থাকবে না: শিক্ষামন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:14 অপরাহ্ন 26, জানুয়ারি 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামীর স্মার্ট বাংলাদেশে দুর্নীতি, দুঃশাসন ও অশিক্ষা থাকবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ শেখ হাসিনার একটি অঙ্গীকার। একুশ শতকের সোনার বাংলা একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা; যার চালিকা শক্তি হচ্ছে ডিজিটাল প্রযুক্তি।

রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘ডিজিটাল বাংলাদেশ মেলা-২০২৩’র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই; যেখানে দুর্নীতি, দুঃশাসন ও অশিক্ষা থাকবে না। মানুষ তার সম্মান নিয়ে বেঁচে থাকবে।’

বাংলাদেশ ডিজিটাল রূপান্তরের এক প্রকৃষ্ট উদাহরণ উল্লেখ করে তিনি বলেন, একটি দেশ তখনই ডিজিটাল দেশ হিসেবে গণ্য হবে, যখন এটি পরিণত হবে ই-স্টেটে (রাষ্ট্র)। অর্থাৎ রাষ্ট্রের যাবতীয় কর্ম তথ্যপ্রযুক্তির সমন্বয় ও ব্যবহারে ঘটবে। এর মূল নিয়ামক হচ্ছে কানেকটিভিটি। এই ডিজিটাল সংযুক্তির মাধ্যমে গড়ে উঠছে জ্ঞানভিত্তিক সমাজ।

শিক্ষামন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশ মূলত জ্ঞানভিত্তিক অর্থনীতি ও উদ্ভাবনী জাতি গঠনেরই রূপকল্প। বাস্তবায়িত উদ্যোগের সম্প্রসারণ এবং নতুন উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে এ লক্ষ্যমাত্রা সরকার অর্জন করতে চায়।

স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের সফল ফলাফল হচ্ছে পেপারলেস অফিস, ক্যাশলেস ট্রানজেকশন এবং সিমলেস কানেকটিভিটি। এই কর্মযজ্ঞ আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছে দুর্বার গতিতে।

এতে আরও উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মুস্তাফা জব্বার, টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান প্রমুখ।

Tags: ডা. দীপু মনিশিক্ষামন্ত্রী
Previous Post

তিন বছরের উন্নয়ন সহযোগী পেল বাংলাদেশ নারী ফুটবল

Next Post

‘ব্ল্যাক ওয়ার’-এ মেতেছে মানিকগঞ্জের দর্শক

Next Post
মানিকগঞ্জে নির্বাচনী প্রচারনা ও ব্যানার দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ব্ল্যাক ওয়ার’-এ মেতেছে মানিকগঞ্জের দর্শক

বাংলাদেশ আওয়ামী লীগের নেতারা একত্রিত হয়ে সভায় অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পাল্টাপাল্টি নয়, আমাদের প্রতিদিনই কর্মসূচি থাকবে: ওবায়দুল কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT