চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চার দিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে ৪০ টাকা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:16 অপরাহ্ন 29, অক্টোবর 2024
in - টপ লিড নিউজ, অর্থনীতি
A A

পেঁয়াজের ঝাঁজ বেড়েই চলেছে। মাত্র চার দিনের ব্যবধানে দাম বেড়েছে ৪০ টাকা পর্যন্ত। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য বলছে এক সপ্তাহের ব্যবধানে শুধু এ পণ্যটিরই মূল্য বেড়েছে ২৫ শতাংশ পর্যন্ত। বাজারভেদে দেশিজাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬৫ টাকা পর্যন্ত।

ব্যবসায়ীরা বলছেন: দেশি পেঁয়াজের মৌসুম শেষ হওয়ায় কৃষকের ঘরে এখন মজুদ পেঁয়াজ নেই। এতে বাজারে দেশি পেঁয়াজের সরবরাহ কমেছে। অন্যদিকে ভারতে পেঁয়াজের দাম কিছুটা বেড়েছে। মূলত এসব কারণেই দেশের বাজারে পেঁয়াজের দাম বাড়ছে।

পেঁয়াজ আমদানিকারক এবং রাজধানীর শ্যামবাজার পেঁয়াজ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুল মাজেদ দাম বাড়া প্রসঙ্গে বলেন: দেশি পেঁয়াজের মৌসুম শেষ হওয়ায় দেশি পেঁয়াজের সরবরাহ সংকট রয়েছে। যার কারণে বাজারে দেশি পেঁয়াজের দাম বেড়েছে। ভারতে পেঁয়াজের দাম কিছুটা বৃদ্ধি পাওয়ার কারণে আমদানি করা পেঁয়াজের দামও বাড়তি।

‘‘আগামী দুই মাস পর বাজারে মুড়িকাটা পেঁয়াজ আসবে, তখন দাম কমতে শুরু হবে।’’

এদিকে কয়েক দিন আগেও বগুড়ার বাজারে দেশীয় পেঁয়াজ বিক্রি হয়েছে ১১০ টাকা কেজিতে। ভারতীয় পেঁয়াজ ছিল ৮০ টাকার নিচে। সেই পেঁয়াজ এখন খুচরা বাজারে ১৫০ থেকে ১৬০ টাকা আর ভারতীয় পেঁয়াজ ১১০ টাকা কেজি বিক্রি হচ্ছে। সবচেয়ে বেশি বেড়েছে রসুনের দাম । প্রতি কেজিতে ৬০ টাকারও বেশি বেড়েছে। দেশী রসুন ২৮০ এবং চীনা রসুন ২২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ব্যবসয়ীরা বলছেন, দেশীয় পেঁয়াজের মজুদও শেষের পথে। আমদানি না বাড়লে দাম আরো বাড়তে পারে এমন আশঙ্কা তাদের।

তবে দাম বৃদ্ধির জন্য বাজার সিন্ডিকেটকেই দায়ী করছেন সাধারণ মানুষ। আমদানিকারকরা দাবি করছেন, সিন্ডিকেট নয়, আমদানি খরচ বেড়ে যাওয়ায় দাম বেড়েছে।

এদিকে পেঁয়াজ- রসুনের দাম বাড়লেও আদার বাজারে কিছুটা স্বস্তি। দাম অর্ধেক কমেছে । প্রতি কেজি এখন ৯০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারে পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকার বিদ্যমান ৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহার করে। একই সঙ্গে পেঁয়াজ রপ্তানিতে বেঁধে দেওয়া শুল্কও প্রত্যাহার করেছে ভারত এবং কমানো হয়েছে রপ্তানি শুল্কও। রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক কমিয়ে ২০ শতাংশ নির্ধারণ করেছে দেশটি।

ভারতের পাশাপাশি পাকিস্তান ও মিসর থেকেও পেঁয়াজ আমাদানি করছেন আমদানিকারকরা। এতে দেশের বাজারে পেঁয়াজের দাম কমে আসার কথা ছিল, কিন্তু উল্টো দাম বাড়ছে।

Tags: টিসিবিপেঁয়াজ
Previous Post

দুই সেঞ্চুরিতে চট্টগ্রামে প্রথমদিনটা সাউথ আফ্রিকার

Next Post

চ্যালেঞ্জিং পরিবেশের মধ্যেও গ্রামীণফোনের রেসিলিয়েন্ট পারফরমেন্স

Next Post
গ্রামীণফোনের লোগো, বাংলাদেশের মোবাইল অপারেটর. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যালেঞ্জিং পরিবেশের মধ্যেও গ্রামীণফোনের রেসিলিয়েন্ট পারফরমেন্স

ড. ইউনূস হাসিমুখে পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ড. ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে ভারতীয় ব্যবসায়ীর ভাবনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT