চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশ সুপারের নামে একাধিক ফেসবুক আইডি খুলে প্রতারণা, আটক ২

শাহ আলম শাহী by শাহ আলম শাহী
6:05 অপরাহ্ন 15, জুন 2024
in অপরাধ, জনপদ, দিনাজপুর
A A
পুলিশ সুপারের নামে ফেসবুক আইডি খুলে প্রতারণা, আটক ২. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনাজপুরের পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহমেদের নাম ও ছবি ব্যবহার করে একাধিক ফেসবুক আইডি খুলে লোকজনের সঙ্গে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ দুই যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার ১৫ জুন দুপুরে পুলিশ এনিয়ে দিনাজপুর কোতয়ালী থানায় প্রেস ব্রিফিং করেছে এই তথ্য জানিয়েছেন দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুন।

তিনি বলেন, দিনাজপুর পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহমেদ পিপিএম (বার) ও প্রবাসী কল্যাণ অফিসারসহ বেশ কয়েকজন অফিসারের ছবি ব্যবহার করে একাধিক ফেসবুক আইডি খুলে আইনি সহায়তা তথা জিডি, মামলার তদবির,পুলিশ ক্লিয়ারেন্স, তদন্ত রিপোর্ট পক্ষে করে দেয়ার নামে প্রতারণা ও অর্থ হাতিয়ে নেয় এই দুই যুবক।

গত বৃহস্পতিবার ১৩ জুন অভিযোগের প্রেক্ষিতে গোয়েন্দা পুলিশ ( ডিবি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের ঠনঠনিপাড়ার বাড়ি থেকে তাদের আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ঠনঠনিয়াপাড়ার কাছের মাহমুদের ছেলে আলামিন (২২) ও সাম্বারুর ছেলে রুহুল আমিন (২০)।

অভিযানের নেতৃত্ব দেন, দিনাজপুর ডিবি পুলিশের এসআই বিশ্বজিৎ। এসপির নির্দেশে সাইবার ক্রাইম ইউনিট বিষয়টি দেখে অভিযোগের সত্যতা পায় এবং দীর্ঘ এক মাস চেষ্টা করে এই অপরাধের সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে সক্ষম হয়। এরপর তাদের পরিচয় ও ঠিকানা নিশ্চিত হয়ে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

Tags: দিনাজপুরপ্রতারণা
Previous Post

বিশ্বকাপ থেকে পাকিস্তানের বিদায়ের পর মুখ খুললেন আফ্রিদি

Next Post

সালমানের ‘সিকান্দার’এ হলিউডের অ্যাকশন টিম!

Next Post
সালমান খান সিনেমার চরিত্রে, sunglasses পরা, স্টাইলিশ পোশাক পরে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সালমানের ‘সিকান্দার’এ হলিউডের অ্যাকশন টিম!

Brad Pitt at a promotional event, looking thoughtful and stylish. Channel i News - চ্যানেল আই নিউজ

সন্তানদের হারিয়ে আরো সন্তান চান ব্র্যাড পিট!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT