সাগরে মাছ ধরা বন্ধের সময়সীমা শেষ হওয়ার পর কক্সবাজারে ঝাঁকে ঝাঁকে ইলিশসহ নানা ধরনের মাছ ধরা পড়ছে। পাইকারিতে ইলিশের দাম কিছুটা কম থাকলেও খুচরা বাজারে দাম বেশি। মাছ ব্যবসায়ীরা বলছেন, তেলের দাম বেশি হওয়ায় পরিবহন ব্যয় বেড়ে যায়, তাই বাজারে মাছের দাম বেশি। তেলের দাম কমানো ও দেশের চাহিদা পূরণ করে বিদেশে ইলিশ রপ্তানির দাবি জানাচ্ছেন তারা।








