চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জরুরি সিন্ডিকেট সভায় ইবি শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

সাদিয়া আফরিন অমিন্তা by সাদিয়া আফরিন অমিন্তা
2:53 অপরাহ্ন 17, জুলাই 2024
in - সেমি লিড, শিক্ষা
A A
ইসলামি বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের ছবি, সবুজ গাছের পেছনে সাদা দেয়াল ও গেট. Channel i News - চ্যানেল আই নিউজ

কোটা সংস্কার আন্দোলনে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশের পর, জরুরি সিন্ডিকেট সভার সিন্ধান্ত অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। ছেলে ও মেয়েদের দেওয়া হয়েছে পৃথক সময়ে হল ছাড়ার নির্দেশনা।

বুধবার ১৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের ২৬৪ তম জরুরি সিন্ডিকেট সভায় উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান এসকল তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, উপাচার্যের সভাপতিত্বে জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে।

সিন্ডিকেট সভার প্রজ্ঞাপনে বলা হয়, ১৭ জুলাই অনুষ্ঠিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২৬৪ তম (জরুরী) সিন্ডিকেট সভার সিদ্ধান্ত মোতাবেক ইউজিসি কর্তৃক প্রেরিত পত্রের প্রতি দৃষ্টি আকর্ষণ করে দেশের বিভিন্ন শিক্ষাঙ্গনে উদ্ভূত অনভিপ্রেত পরিস্থিতি পর্যালোচনান্তে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে এবং ১৭ জুলাই বুধবার দুপুর ১টার মধ্যে ছাত্র হলে অবস্থানরত সকল শিক্ষার্থী ও ১৮ জুলাই বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যে ছাত্রী হলে অবস্থানরত সকল শিক্ষার্থীকে হল ত্যাগ করতে হবে।

সভায় দেশের বিভিন্ন শিক্ষাঙ্গনে উদ্ভূত অনভিপ্রেত পরিস্থিতি পর্যালোচনান্তে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে বলে সিন্ধান্ত গৃহীত হয়। বুধবার দুপুর ১টার মধ্যে ছাত্র হলে অবস্থানরত সকল শিক্ষার্থী বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যে ছাত্রী হলে অবস্থানরত সকল শিক্ষার্থীকে
হল ত্যাগ করতে বলা হয়েছে। তবে বন্ধ চলাকালীন বিশ্ববিদ্যালয়ের অফিস কার্যক্রম যথারীতি চালু থাকবে।

Tags: ইবিইসলামী বিশ্ববিদ্যালয়
Previous Post

আজ বিকেল ৪টার মধ্যে জাবি শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

Next Post

বাংলাদেশকে বন্দী পরিবহনকারী গাড়ি দিল যুক্তরাষ্ট্র

Next Post
বাংলাদেশের পুলিশ ও কর্মকর্তাদের নতুন বন্দী পরিবহন গাড়ির সামনে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশকে বন্দী পরিবহনকারী গাড়ি দিল যুক্তরাষ্ট্র

পদ্মা সেতু এলাকায় মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশ বাধা দিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পদ্মা সেতু এলাকাতে মহাসড়ক অবরোধের চেষ্টায় পুলিশের বাধা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT