চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইমরানকে গ্রেপ্তার: আকরাম-ওয়াকার-শোয়েবরা যা বললেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:04 অপরাহ্ন 11, মে 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
ইমরান খানকে গ্রেপ্তার করার সময়ের ছবি, বাংলাদেশের সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক, সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে গ্রেপ্তারের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির সাবেক ক্রিকেটারদের অনেকেই। সাধারণ জনগণের পাশাপাশি তারাও জানিয়েছেন ইমরানের প্রতি সমর্থন।

বর্ণাঢ্য ক্যারিয়ারে ৮৮ টেস্ট এবং ১৭৫ ওয়ানডে খেলেছেন ইমরান। তার নেতৃত্বে পাকিস্তান ১৯৯২ সালে বিশ্বকাপ জিতেছিল। সেই দলের সদস্য সুইং অব সুলতান খ্যাত সাবেক ফাস্ট বোলার ওয়াসিম আকরাম টুইটারে লিখেছেন, ‘আপনি মানুষ হিসেবে একজন হলেও আপনার লাখো মানুষের শক্তি, আপনি শক্ত থাকুন অধিনায়ক।’

ওয়াসিমের সঙ্গে জুটি গড়ে পাকিস্তানকে অনেক সাফল্য এনে দেয়া সাবেক পেসার ওয়াকার ইউনিস টুইটারে জানিয়েছেন প্রতিক্রিয়া। লিখেছেন, ‘আপনার পেছনেই আছি অধিনায়ক। শেষ পর্যন্ত অবিচার স্বাধীনতার জন্ম দেয়। অনেক শক্তি আপনার আছে। আসুন আমাদের নেতা ও স্বাধীনতাকে রক্ষা করি।’

বাইশ গজে একসময় বল হাতে গতির ঝড় তোলা সাবেক পেসার শোয়েব আখতার টুইটারে ইমরানের গ্রেপ্তার হওয়ার ভিডিও পোস্ট করেছেন। সঙ্গে লিখেছেন, ‘আমাদের দেশের বীরকে এভাবে হেনস্তা করা একটি হৃদয়বিদারক দৃশ্য। শারীরিক অসুস্থতা ও পাকিস্তানের জন্য তার সেবার জন্য তাকে ছাড় দেয়া উচিৎ ছিল। আমরা কোন পথে যাচ্ছি? আমাদের জাতীয় বীরের প্রতি কিছুটা সম্মান দেখান।’

গত বছরের জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে গেছেন মোহাম্মাদ হাফিজ। বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়কের গ্রেপ্তারে তিনিও মর্মাহত। টুইট করেছেন, ‘বেদনাদায়ক ও নিন্দনীয় কাজ।’

ইমরানের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন হালের তারকা পেসার শাহীন শাহ আফ্রিদি। নিজের টুইটার অ্যাকাউন্টের ডিসপ্লে ছবি পরিবর্তন করে ইমরান খানের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেছেন।

সত্তর-আশির দশকে ক্রিকেটবিশ্বের সেরা অলরাউন্ডারদের একজন ইমরান। তাকে গ্রেপ্তারের পর আট দিনের রিমান্ড দিয়েছেন আদালত। প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা পুলিশ সদর দপ্তরে হামলা চালিয়েছে। গণমাধ্যমে এসেছে, পাকিস্তানে সকল বেসরকারি স্কুল বন্ধ রয়েছে। দেশটিতে টুইটার ব্যবহার বন্ধ করে দেয়া হয়েছে।

Tags: আফ্রিদিইমরানওয়াকারওয়াসিমগ্রেপ্তারলিড স্পোর্টসশোয়েবহাফিজ
Previous Post

স্বাস্থ্যখাতে ধনী দেশগুলোর আর্থিক সহায়তার আহ্বান

Next Post

তুরস্কের নির্বাচন: ভবিষ্যৎ নির্ধারণ করবে তরুণ ভোটার

Next Post
প্রতিবাদী নারী সমর্থকরা রাস্তায় আন্দোলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তুরস্কের নির্বাচন: ভবিষ্যৎ নির্ধারণ করবে তরুণ ভোটার

দুই নারী মুখোমুখি, একে অপরের পাশে দাঁড়িয়ে, উদ্বিগ্ন ও দুঃখিত. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্য কেরালা স্টোরি: ভারতের এই ছবি নিয়ে এত বিতর্ক কেন?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT