চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাবা জীবিত আছেন কিনা প্রমাণ চায় ইমরান খানের ছেলে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:31 অপরাহ্ন 28, নভেম্বর 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
Imran Khan's image with Pakistan flag background and 845 days countdown. Channel i News - চ্যানেল আই নিউজ

ইমরান খান ও তার ছেলে কাসিম খান। ছবি: কোলাজ: চ্যানেল আই

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে নিয়ে মৃত্যু–গুজব ও অনিশ্চয়তার জেরে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন তার ছেলে কাসিম খান। তিনি বলেছেন, দীর্ঘ দেড় মাস ধরে কোনও যোগাযোগ না থাকায় তারা আশঙ্কায় রয়েছেন যে ইমরান খান আদিয়ালা কারাগারে নিরাপদ নেই। আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপও চেয়েছেন তিনি।

শুক্রবার (২১৮ নভেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সামাজিক মাধ্যমে এক্স-এ পোস্টে কাসিম জানান, তার বাবাকে জেলে পাঠানো হয়েছে ৮৪৫ দিন হয়েছে। গত ছয় সপ্তাহ ধরে সম্পূর্ণ বিচ্ছিন্ন পরিবেশে তাকে একা একটি মৃত্যুকক্ষে রাখা হয়েছে। যেখানে তার সাথে ফোনকল বা পারিবারিক কোনো সাক্ষাৎ নেই। নেই কোনো সুস্থতার আপডেটও।

তার ভাষায়, “গত ছয় সপ্তাহ ধরে সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় একটি মৃত্যুকক্ষে রাখা হয়েছে। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও আমার ফুফিদের সাক্ষাৎ থেকে বঞ্চিত করা হচ্ছে। আমরা ভাইরা বাবার সঙ্গে কোনভাবেই যোগাযোগ করতে পারছি না।”

ইচ্ছাকৃতভাবে অবস্থান গোপন রাখা হচ্ছে অভিযোগ করে কাসিম বলেন, এটি কোন নিরাপত্তা প্রোটোকল নয়, বরং ইমরান খানের বর্তমান অবস্থান গোপন করার সচেতন প্রচেষ্টা।

তিনি বলেন, পাকিস্তান সরকার এবং তাদের প্রভুরা আমার বাবার নিরাপত্তা এবং এই অমানবিক বিচ্ছিন্নতার প্রতিটি পরিণতির পূর্ণ দায়ভার বহন করবে।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও বৈশ্বিক সম্প্রদায়কে হস্তক্ষেপের আহ্বান জানিয়ে কাসিম কিছু দাবি জানিয়েছেন। সেগুলো হলে—ইমরান খান জীবিত আছেন কিনা তা অবিলম্বে প্রমাণ দিতে হবে, আদালতের আদেশ অনুযায়ী পরিবারের প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে এবং “অমানবিক বিচ্ছিন্নতার” অবসান ঘটিয়ে ইমরান খানকে মুক্তি দিতে হবে।

ইমরানের বোন আলেমা খানম বলেন, গত ছয়–সাত মাস ধরে আমাদের সঙ্গে দেখা করার ক্ষেত্রে বারবার বাধা দেওয়া হচ্ছে। কখনও আমাকে দেখা করতে দেওয়া হয়, কখনও আমার বোনকে, আবার অনেক সময় কাউকেই নয়।

জেল কর্তৃপক্ষের দাবি ইমরান খান সুস্থ আছেন। গুজব ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার আদিয়ালা জেল প্রশাসন জানায়—
ইমরান খান সম্পূর্ণ সুস্থ। পিটিআই নেতাদের তার স্বাস্থ্য সম্পর্কে জানানো হয়েছে। তাকে জেল থেকে স্থানান্তর করা হয়েছে এমন খবর ভিত্তিহীন।

জেল প্রশাসনের বিবৃতি—ইমরান খান আদিয়ালা জেলেই আছেন এবং সুস্থ আছেন। সোশ্যাল মিডিয়ায় ছড়ানো স্থানান্তর গুজব সম্পূর্ণ ভিত্তিহীন।

২০২৩ সালের আগস্টে গ্রেপ্তার হন ইমরান খান। তিনি দাবি করেন—তার বিরুদ্ধে আনা বহু মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

এ বছর জানুয়ারিতে এক দুর্নীতি মামলায় তাকে ১৪ বছরের কারাদণ্ড দেয় আদালত। মার্চে পিটিআই দাবি করে, তাকে মৃত্যুদণ্ডের কক্ষে রেখে নির্জনে বন্দী রাখা হচ্ছে।

Tags: ইমরান খানকাসিম খানপিটিআই
Previous Post

রাজের সঙ্গে জুটি বাঁধলেন তিথী

Next Post

আসাদুজ্জামান খান কামালের প্রত্যর্পণ প্রক্রিয়া শুরুর ইঙ্গিত প্রেস সচিবের

Next Post
প্রেস সচিব আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আসাদুজ্জামান খান কামালের প্রত্যর্পণ প্রক্রিয়া শুরুর ইঙ্গিত প্রেস সচিবের

বিএনপি ও ফ্যাসিবাদবিরোধী দলের সমর্থকদের সামনে বক্তব্য দিচ্ছেন এক নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপিসহ সব ফ্যাসিবাদবিরোধী দল নিয়ে সরকার গঠনের ঘোষণা জামায়াতের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT