চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইমরান খানের গ্রেপ্তারের ঘটনা দেশের ইতিহাসে একটি ‘কালো অধ্যায়’: সেনাবাহিনী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:37 পূর্বাহ্ন 11, মে 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
অগ্নিসংযোগের ঘটনায় ধোঁয়া ও ক্ষতিগ্রস্ত গাড়ি দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তান সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ৯ মের যে ঘটনা দেশের ইতিহাসে একটি ‘কালো অধ্যায়’।

এনডিটিভি জানিয়েছে,  বিবৃতিতে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তারের পর যে বিক্ষোভ হয়েছিল তার কথাও উল্লেখ করেছে। আইএসপিআর বলেছে, বিক্ষোভে সেনাবাহিনীর সম্পত্তি ও স্থাপনাকে লক্ষ্য করে হামলা করা হয়েছে। কাওকে আইন নিজের হাতে নিতে দেওয়া হবে না।

ইমরান খানকে গ্রেপ্তারের পর সেনাবাহিনীর সম্পত্তি এবং স্থাপনাগুলোতে আক্রমণ করা হয়েছে এবং সেনাবাহিনী বিরোধী স্লোগান দেওয়া হয়েছে। আমরা এর নিন্দা জানাই।

সেনাবাহিনী বিক্ষোভকারীদের সমালোচনা করেছে এবং বলেছে, তাদের কর্মকাণ্ড দেশের অনুভূতিকে আঘাত করছে। সামরিক শাখা বলেছে, এটি ভণ্ডামির একটি উদাহরণ।

বিবৃতিতে বলা হয়েছে, সেনাবাহিনী চরম সহনশীলতা, ধৈর্য ও সংযমের পরিচয় দিয়েছে এবং দেশের সর্বোত্তম স্বার্থে অত্যন্ত ধৈর্য ও সহনশীলতার সঙ্গে কাজ করেছে। সেনাবাহিনীর প্রতিক্রিয়াকে ঘৃণ্য রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার জন্য একটি পরিস্থিতি তৈরি করা হয়েছে যা সেনাবাহিনী সতর্কতার সাথে মোকাবেলা করছে।

এতে আরও বলা হয়, আমরা ভালো করেই অবগত যে এর পেছনে দলের কতিপয় অসাধু নেতার কিছু নির্দেশ ও পরিকল্পনা ছিল। পরিকল্পনা ও রাজনৈতিক উসকানিতে জড়িতদের চিহ্নিত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সামরিক ও রাষ্ট্রীয় স্থাপনায় আরও কোনো হামলার ঘটনা ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

লাহোর, রাওয়ালপিন্ডি, ইসলামাবাদ, ফয়সালাবাদ, করাচি, কোয়েটাসহ বিক্ষোভকারীরা পাকিস্তান জুড়ে সাবেক প্রধানমন্ত্রী এবং পিটিআই প্রধান ইমরান খানের গ্রেপ্তারের প্রতিবাদে রাস্তায় নামে। বিক্ষোভকারীরা বাড়িঘর, অফিস ও যানবাহনে পাথর নিক্ষেপ, ব্যানার ও টায়ার পোড়ানো, সহিংসতা এবং রাস্তা অবরোধ করে।

এর আগে, মঙ্গলবার বিকেলে দুটি মামলার শুনানির জন্য ইসলামাবাদ হাইকোর্টে (আইএইচসি) উপস্থিত হলে আদালত প্রাঙ্গণ থেকে আধাসামরিক বাহিনী তাকে গ্রেপ্তার করে। ঘটনার সময় ধারণ করা একটি ভিডিওতে দেখা যায়, ইমরান খানকে ঘিরে থাকা আধাসামরিক কর্মীদের একটি দল তাকে সাঁজোয়া যানের দিকে নিয়ে যাচ্ছিল।

অভিযোগ রয়েছে, ‘বাহরিয়া টাউন’ পিটিআই চেয়ারম্যান ইমরান খান ও তার স্ত্রীর মালিকানাধীন আল-কাদির ট্রাস্টকে ৫৩০ মিলিয়ন রুপি মূল্যের জমি বরাদ্দ দিয়েছে।

Tags: ইমরান খানপিটিআইসেনাবাহিনী
Previous Post

ঘূর্ণিঝড় মোখা: চার সমুদ্রবন্দরকে সতর্ক সংকেত

Next Post

ঘূর্ণিঝড় ‘মোখা: ৮০ ভাগ পরিপক্ক ধান কেটে নেয়ার পরামর্শ

Next Post
বাংলাদেশ কৃষি উন্নয়ন বোর্ডের লোগো, সবুজ পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘূর্ণিঝড় ‘মোখা: ৮০ ভাগ পরিপক্ক ধান কেটে নেয়ার পরামর্শ

পুলিশের গুলিতে সংঘর্ষে আগুনের ধোঁয়া ও পুলিশ সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানে পুলিশের গুলিতে ৮ জন নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT