চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দল নিষিদ্ধ হলে যে পদক্ষেপ নেবেন ইমরান খান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:55 অপরাহ্ন 15, জুলাই 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
ইমরান খান বসে আছেন, পেছনে পাকিস্তানের পতাকা দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান এবং সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, তার দলকে নিষিদ্ধ করা হলে তিনি আসন্ন সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য একটি নতুন রাজনৈতিক দল গঠন করবেন এবং নির্বাচনে জয়ী হবেন। তিনি ‘নিক্কেই এশিয়া’ নামক সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেন।

এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

তার নির্বাচনী ভবিষ্যতের ওপর সম্ভাব্য নিষেধাজ্ঞার প্রভাব সম্পর্কে প্রশ্ন করা হলে ইমরান খান বলেন, তারা যদি দলকে সরিয়ে দেয়, তাহলে আমরা নতুন নামে একটি দল গঠন করব এবং তারপরও নির্বাচনে জয়ী হব। যদি তারা আমাকে অযোগ্য ঘোষণা করে এবং আমাকে কারাগারে নিক্ষেপ করে, তবুও আমার দল নির্বাচনে জয়ী হবে।

তিনি বলেন, আমার সমর্থকদের ভিত্তি অক্ষত রয়েছে। সরকার আমাদের ভয় দেখানোর মাধ্যমে দলটিকে ভাঙার চেষ্টা করছে।

গত ৯ মে দেশব্যাপী বিক্ষোভের পর অনেক সরকারি ব্যক্তিত্ব পাকিস্তান তেহরিক-ই-ইনসাফকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছিলেন।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ বলেছেন, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফকে নিষিদ্ধ করাই একমাত্র সমাধান। প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছিলেন, এর জন্য একটি পদক্ষেপের কথা বিবেচনা করা হচ্ছে। পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) চেয়ারম্যান এবং পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারিও বলেছিলেন, তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের ওপর নিষেধাজ্ঞা আরোপের কোনো পদক্ষেপকে প্রতিহত করবে না।

 

Tags: ইমরান খানপাকিস্তান তেহরিক-ই-ইনসাফপিটিআই
Previous Post

বাফুফে ছাড়লেন স্মলি

Next Post

স্পাই হিরোদের টেক্কা দিতে আসছেন আলিয়া!

Next Post
অলিয়া ও স্পাই হিরোদের অ্যাকশন দৃশ্যের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

স্পাই হিরোদের টেক্কা দিতে আসছেন আলিয়া!

বন্যার পানিতে ভেসে আসা গরু উদ্ধার, জলমগ্ন ক্ষেতের পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

বন্যার পানিতে ভেসে আসা কোটি টাকার গরু উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT