চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কঠিন সময়ে যেভাবে নিজেকে ‘শুধরেছেন’ ইমরান!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:51 অপরাহ্ন 06, ফেব্রুয়ারি 2024
in বিনোদন
A A
ইমরান নিজেকে কঠিন সময়ের মধ্যে থেকে পরিবর্তন করেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অল্প সময়ে ক্যারিয়ারে ভালোই পরিচিতি পেয়েছেন ইমরান খান। তবে ২০১৫ সালের পর আর বড় পর্দায় দেখা যায়নি তাকে। মাঝে নানা ব্যক্তিগত ঝামেলায় কঠিন সময় পার করে আবার ফিরছেন অভিনয়ে। সম্প্রতি অভিনেতা জানিয়েছেন সেই কঠিন সময়ের কথা!

২০১৫ সালে তার অভিনীত ‘‌কাট্টি বাট্টি’ ফ্লপ করার পরই ইমরান অভিনয় থেকে সরে যান। এই আট বছর কোনো আলোচনায়ও ছিলেন না তিনি। ইমরানকে শুরু থেকেই দেখা হয়েছিল আমির খানের ভাগ্নে হিসেবে। এ কারণে তাকে নিয়ে ভক্তদের ছিল উচ্চাশা। সিনেমায় সুবিধা করতে না পেরে অভিনেতার আত্মবিশ্বাস এতটাই কমে গিয়েছিল যে কিছুতেই পরিস্থিতিকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারছিলেন না। চলে যান সকলের আড়ালে।

দীর্ঘ বিরতির পর আবার অভিনয়ে ফিরছেন। জানা গেছে, একটি ওয়েব সিরিজে অভিনয় করবেন তিনি। সিরিজটি নির্মাণ করছেন আব্বাস টায়ারওয়ালা। সম্প্রতি ‘ভোগ’-এ দেয়া এক সাক্ষাৎকারে অভিনেতা বলেছেন, নিজেকে ‘শুধরে’ নিতেই আড়ালে চলে গিয়েছিলেন তিনি। মেয়ে ইমারার জন্য এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান অভিনেতা।

ইমরান জানান, সিনেমা ছাড়ার পরে জীবনে পরিবর্তন আনতে চেয়েছেন তিনি। পালি হিলের বিলাসবহুল বাড়ি ছেড়ে বান্দ্রায় একটি অ্যাপার্টমেন্টে থাকা শুরু করেন। ফেরারি গাড়ি বিক্রি করেছেন সাধারণ জীবন যাপনের জন্য। খুব সাদামাটা জীবন কাটাতে চেয়েছেন। গর্বের সাথে পরেছেন ১০ বছরের পুরোনো স্যুট। ইরা খানের বিয়েতেও একই স্যুট পরেছেন।

ইমরান সাক্ষাৎকারে বলেন, ‘২০১৬ সালে আমি ভেতরে ভেঙ্গে পড়েছিলাম। যেই ইন্ডাস্ট্রিতে কাজ করছিলাম, তা আর্থিকভাবে আমাকে সংকটে রাখেনি। ৩০ বছর বয়সে আমাকে অর্থের চিন্তা করতে হয়নি। সেই সময়ে সেটা আমার ক্যারিয়ার ছিল না, কারণ আমি পরিশ্রম করার মতো আগ্রহী ছিলাম না।’

এরপর অভিনেতা বলেন, ‘আমি বাবা হওয়ার পর বুঝতে পেরেছি এটি খুবই মূল্যবান। এটা সিরিয়াসলি নেয়া উচিত। আমি নিজেকে শুধরে নিজের সেরাটা হতে চেয়েছি ইমারার জন্য। অভিনয় ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নেই, নিজেকে ঠিক করতে হয়েছে, আরও সুস্থ এবং শক্তিশালী হতে হয়েছে আমার মেয়ের জন্য।’

ইমরান তার ক্যারিয়ার শুরু করেছিলেন ‘‌জানে তু… ইয়া জানে না’ দিয়ে। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছিলেন জেনেলিয়া ডি সুজা। ‘জানে তু…ইয়ে জানে না’ বক্স অফিসে সাফল্য পাওয়ার পর ‘আই হেট লাভ স্টোরিজ’, ‘ডেলি বেলি’, ‘মেরে ব্রাদার কি দুলহান’ ইত্যাদি সিনেমায় দেখা যায় তাকে। আগে তিনি শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছিলেন আমির খানের ‘‌কেয়ামাত সে কেয়ামাত তাক’ ও ‘জো জিতা ওহি সিকান্দার’ সিনেমায়।

ইমরান খান ও তার স্ত্রী অবন্তিকা মালিক আলাদা হয়ে গেছেন। ২০১৯ সালে, বিয়ের আট বছর পরে পরস্পরের থেকে আলাদা থাকার সিদ্ধান্ত নেন ইমরান ও অবন্তিকা। তাদের একমাত্র মেয়ে ইমারা। শোনা গেছে, ইমরান বর্তমানে লেখা ওয়াশিংটনের সঙ্গে প্রেম করছেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Tags: আমির খানইমরান খানবলিউডসিনেমা
Previous Post

শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের সহধর্মিণীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ

Next Post

‘সাকিব ভাইয়ের ক্ষেত্রে এটা গ্রহণযোগ্য না’ 

Next Post
সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেট দলের তারকা ক্রিকেটার. Channel i News - চ্যানেল আই নিউজ

‘সাকিব ভাইয়ের ক্ষেত্রে এটা গ্রহণযোগ্য না’ 

বিভিন্ন ব্যক্তি প্রতিবাদ ও আলোচনা করছে, একটি ব্যানার দেখানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অবৈধ পলিথিন ব্যবসায়ী মুরাদকে গ্রেফতারের দাবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT