চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই সপ্তাহের জামিন পেলেন ইমরান খান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:38 অপরাহ্ন 12, মে 2023
in আন্তর্জাতিক
A A
ইমরান খানকে দুই সপ্তাহের জামিন প্রদান, পুলিশ ও সমর্থকদের মধ্যে সংঘর্ষ. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা ইমরান খান আল-কাদির ট্রাস্ট মামলায় দুই সপ্তাহের জামিন পেয়েছেন। আজ ইসলামাবাদ হাইকোর্টের একটি বেঞ্চ আল-কাদির ট্রাস্ট মামলায় তাকে দুই সপ্তাহের জামিন দেন। এছাড়া গত ৯ মে এর পর থেকে তার বিরুদ্ধে যত মামলা দায়ের হয়েছে সেগুলোতে ইমরান খানকে গ্রেপ্তার করা যাবেনা বলেও নির্দেশ দিয়েছে আদালত।

এর আগে বেলা ১১টায় আল-কাদির মামলায় পিটিআই চেয়ারম্যানকে হাইর্কোটে হাজির করার নির্দেশ থাকলেও সাড়ে ১১টায় তাকে হাজির করা হয়।

হাইকোর্ট চলাকালীন ইসলামাবাদ পুলিশ টুইটারে একটি ছবি পোস্ট করে জানায়, শ্রীনগর হাইওয়েতে একটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। ফায়ার ব্রিগেড আগুন নেভানোর চেষ্টা করছে।

অন্যদিকে দেশব্যাপী বিক্ষোভের আহ্বান জানিয়ে পিটিআই জানিয়েছে, পার্টির চেয়ারম্যান ইমরান খানকে গ্রেপ্তারের আরেকটি চেষ্টা করা হচ্ছে।

অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে একটি টুইটে দলটির সমর্থকদের শুক্রবারের নামাজের পর সারা দেশে শান্তিপূর্ণ বিক্ষোভ করার আহ্বান জানানো হয়।

তবে পিটিআই নেতৃত্ব পাকিস্তানকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তিনি বলেন, পিটিআই নেতৃত্ব দেশটিকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে, যেটি ইতোমধ্যেই অসংখ্য চ্যালেঞ্জের মুখোমুখি রয়েছে।

তিনি বলেন, ‘আপনারা জানেন আমরা অর্থনৈতিকভাবে একটা কঠিন সময় পার করছি। আগের সরকার থেকে পাওয়া চ্যালেঞ্জগুলো আমাদের পরিস্থিতি আরও খারাপ করছে। পূর্ববর্তী সরকার আইএমএফের সাথে একটি চুক্তি লঙ্ঘন করেছিল এবং আমরা তা মেরামতের চেষ্টা করছি।

প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ফেডারেল মন্ত্রিসভায় ভাষণ দেওয়ার সময় পিটিআই চেয়ারম্যান ইমরান খান এবং তার দলকে ‘মিথ্যাবাদী’ বলে মন্তব্য করেন।

যুক্তরাষ্ট্র তার সরকারকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রের বিষয়ে ইমরানের দাবির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, একাধিক জাতীয় নিরাপত্তা কমিটিতে এই সিদ্ধান্তে পৌঁছেছে যে তার অভিযোগ মিথ্যা।

উল্লেখ্য, মঙ্গলবার দুর্নীতিবিরোধী সংস্থা, ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি)’র করা একটি মামলায় ইমরান খানকে গ্রেপ্তার করা হয়। সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খানকে গ্রেপ্তার দেশজুড়ে সহিংস বিক্ষোভের সূত্রপাত করেছে।

Tags: ইমরান খানইসলামাবাদ হাইকোর্টতেহরিক-ই-ইনসাফপাকিস্তানপিটিআই
Previous Post

বিশ্বকাপের ম্যাচ বাংলাদেশে খেলতে চায় পাকিস্তান

Next Post

ঘূর্ণিঝড় মোখা রোববার দুপুরে টেকনাফ অতিক্রম করতে পারে

Next Post
তথ্য বিশ্লেষণে ব্যবহৃত কম্পিউটার ও মনিটরসমূহ. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘূর্ণিঝড় মোখা রোববার দুপুরে টেকনাফ অতিক্রম করতে পারে

খালেদ মোশারফ-হুদা ও হায়দার হত্যা মামলার স্বাগত জানাচ্ছেন জাসদ নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদ মোশারফ-হুদা ও হায়দার হত্যা মামলাকে স্বাগত জানিয়েছে জাসদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT