চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দর্শক বলছে ‘ঈদের সেরা গান’ ইমরান-কোনালের ‘হাতে খড়ি’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:38 অপরাহ্ন 10, জুন 2022
in বিনোদন
A A
ইমরান ও কোনাল ঈদের গানে পারফর্ম করছেন, আনন্দের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

গান অনেক হয়, কিন্তু হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো গান হয় হাতে গোনা! তেমনই এক হৃদয় ছুঁয়ে যাওয়া রোমান্টিক গান খুঁজে পেল দর্শকরা। গানের নাম ‘হাতে খড়ি’। যেখানে কণ্ঠ দিয়েছেন চ্যানেল আই সেরা কণ্ঠের দুই শিল্পী ইমরান ও কোনাল।  

‘উড়ো প্রেম’ নাটকে গানটি দেখেছেন দর্শক। মহিদুল মহিমের পরিচালনায় গেল ঈদে সিএমভি’র ইউটিউবে নাটকটি প্রচার হয়েছে।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত দুই শিল্পী ইমরান-কোনালের এ গানটি অপূর্ব-মেহজাবীনের ‘উড়ো প্রেম’ নাটকে ভিন্ন এক মাত্রা যোগ করে। ইউটিউবে গানটি ইতোমধ্যে মিলিয়ন ভিউ অতিক্রম করেছে। চোখে এড়ায়নি দর্শকদের প্রশংসার হাজারও মন্তব্য।

দর্শকরাই বলছেন, ‘হাতে খড়ি’ গত ঈদের সেরা রোমান্টিক একটি গান। রাব্বি হাসান নামে একজন লিখেছেন, ‘হাতে খড়ি’ আমার প্রিয় গান। এতোই ভালো লাগে যে প্রতিদিন ৮-১০ বার শুনি।

আমেরিকা থেকে ভালোবাসা প্রকাশ করে বিজয় হালদার নামের এক দর্শক লিখেছেন, গানটি শুনলে নস্টালজিক হয়ে যাই। এটা এখন পর্যন্ত অন্যতম সেরা রোমান্টিক গান। অপূর্ব-মেহজাবীনের জন্য ভালোবাসা। ইমরান-কোনালের গায়কি, গানের কথা অসাধারণ।

আল অঙ্কুর, দীপা দাস, শিমুল সরকার, কাজী তানিয়ার মতো অনেকেই লিখেছেন, ‘হাতে খড়ি’ ঈদের সেরা রোমান্টিক গান।

এছাড়া অসাধারণ গান, সুপার রোমান্টিক গান ও শুভকামনা জানিয়ে শত শত দর্শক শ্রোতারা ইমরান-কোনালের এ গানটিকে সাধুবাদ জানিয়েছেন। কেউ কেউ আবার লিখেছেন, নাটকে এতো সুন্দর রোমান্টিক গান হয় আগে জানা ছিল না।

কয়েকজন আবার লিখেছেন, গানটি এতটাই ভালো লেগেছে যে গান শোনা ও দেখার পরে নাটক দেখেছেন।

‘হাতে খড়ি’ গানটি লিখেছেন শারিফ আল দিন, সুর করেছেন নাজির মাহমুদ এবং সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু।

Tags: অপূর্বইমরানকোনালগানভালোবাসামেহজাবীনশিমুল সরকার
Previous Post

লুটপাট আর মিথ্যাচার বিএনপির অস্থিমজ্জায়: ওবায়দুল কাদের

Next Post

তখনই বুঝেছিলাম ‘ভারতকে মূল্য দিতে হবে’

Next Post
বাংলাদেশ ও ভারতের ক্রিকেট খেলোয়াড়রা মাঠে ব্যাটিং ও ফিল্ডিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তখনই বুঝেছিলাম ‘ভারতকে মূল্য দিতে হবে’

বার্সেলোনা ফুটবল ক্লাবের স্টেডিয়াম শীর্ষে লোগো সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

‘মুমূর্ষু’ বার্সাকে বাঁচাতে চাই ৫০০ মিলিয়ন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT