চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলে জেএমবি সদস্যের পাঁচ বছর কারাদণ্ড

সোহেল তালুকদার by সোহেল তালুকদার
6:19 অপরাহ্ন 30, মে 2022
in জনপদ, টাঙ্গাইল
A A
টাঙ্গাইলে জেএমবি সদস্যের পাঁচ বছর কারাদণ্ডের পর আদালত থেকে বের হচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) এক সদস্যের পাঁচ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ ফাহমিদা কাদের সোমবার বিকেলে এই রায় দেন। রায়ে দণ্ডিত ব্যক্তিকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও পাঁচ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

দণ্ডিত ওই ব্যক্তি সুমন আকন্দ (৪০)। তিনি বরিশাল কতুয়ালি থানার কাওয়ার চর গ্রামের মকবুল আকন্দের ছেলে।

টাঙ্গাইলের সরকারি কৌশুলী (পিপি) এস আকবর খান জানান, ২০১৯ সালের ৩১ আগস্ট র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব) টাঙ্গাইল শহরতলীর নগরজলফৈ এলাকায় চেক পোস্ট স্থাপন করে। দণ্ডিত ব্যক্তি ওই চেক পোস্টের কাছে আসার পর তাকে তল্লাশির জন্য র‌্যাব সদস্যরা সংকেত দেয়। এ সময় তিনি দৌঁড়ে পালানোর চেষ্টা করলে র‌্যাব তাকে আটক করে। তার ব্যাগ থেকে চারটি জিহাদি বই, একটি স্টিলের ছোড়া, একটি চাকু, লোহার বাটালসহ কিছু দেশীয় অস্ত্র ও মেকানিক্যাল যন্ত্রপাতি উদ্ধার করা হয়।

পরে জিজ্ঞাসাবাদে তিনি জেএমবির সদস্য বলে স্বীকার করেন। ঢাকার রামপুরা এলাকায় অবস্থান করে জঙ্গীবাদের বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত ছিলেন তিনি। নাশকতার উদ্দেশ্যে টাঙ্গাইল এসেছিলেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছিলেন।

ওই দিনই র‌্যাব -১২ এর ৩ নং কোম্পানীর উপসহকারি পরিচালক নাজিম উদ্দিন বাদি সন্ত্রাস বিরোধী আইনে সুমন আকন্দকে আসামী করে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে টাঙ্গাইল সদর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ ওয়াজেদ আলী ২০২০ সালের ২৬ ফেব্রুয়ারী আদালতে অভিযোগ পত্র জমা দেন।

রায় ঘোষণার সময় দণ্ডিত সুমন আকন্দকে কারাগার থেকে আদালতে আনা হয়। পরে তাকে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়।

Tags: কারাদণ্ডজেএমবি
Previous Post

বৃদ্ধার ছদ্মবেশে মোনালিসার ছবিতে কেক নিক্ষেপ

Next Post

রাখী বৌদি স্মরণে দুটি কথা

Next Post
প্রখ্যাত নারী নেতা হাসিমুখে, পরনে শাড়ি ও চশমা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাখী বৌদি স্মরণে দুটি কথা

কুমিল্লার দুই প্রার্থীর প্রতিনিধিরা ইভিএম পরীক্ষা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ওলট পালট করে ইভিএম দেখলেন কুমিল্লার দুই প্রার্থীর প্রতিনিধিরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT