চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অপচয় ও দুর্নীতি রোধে অটোমেটেড সেবায় অর্থ উপদেষ্টার গুরুত্ব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:15 অপরাহ্ন 30, সেপ্টেম্বর 2024
in - সেমি লিড, অর্থনীতি
A A
অর্থনীতি ও ব্যাংকিং খাতের সংস্কার নিয়ে আলোচনা করছেন অর্থমন্ত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন: অপচয় ও দুর্নীতি প্রতিরোধে অটোমেটেড সরকারি আর্থিক সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তিনি বলেন, আর্থিক সেবার বিভিন্ন প্লাটফর্ম একটি সমন্বিত ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসা সম্ভব হলে আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে। সাধারণ মানুষ সেবা প্রদানকারীর কাছে না গিয়ে যত বেশী সেবা অটোমেটেড পদ্ধতি পাবেন ততই দুর্নীতি কমবে এবং নিবিঘ্নে সেবা পাবেন।

অর্থ উপদেষ্টা সোমবার প্রধান অতিথি হিসেবে অর্থ বিভাগের বিভিন্ন সেবা দ্রুততার সাথে, সহজে ও সাশ্রয়ী ভাবে প্রদানের জন্য তৈরি করা বিভিন্ন অন-লাইন প্ল্যটফর্ম উদ্বোধন করে বলেন, উদ্ভাবিত বিভিন্ন অটোমেটেড সেবা প্লাটফর্মের কার্যকারিতা সমুন্নত রাখার জন্য দক্ষ জনবল সৃষ্টি করে তাদের মাধ্যমে নিয়মিত নবায়ন করতে হবে।

উদ্বোধন করা সেবাসমূহের মধ্যে রয়েছে, নবরূপায়িত আইবাস++ ওয়েবসাইট; এ-চালান ওয়েবসাইট; পেনশনারদের জন্য লাইফ ভেরিফিকেশন অ্যাপ; পেপারলেস অনলাইন লাস্ট পেমেন্ট সার্টিফিকেট (এলপিসি); সরকারি কর্মচারীদের অনলাইনে ছুটির আবেদন দাখিল, ছুটি মঞ্জুর ও হিসাবায়নের জন্য অনলাইন ছুটি ব্যবস্থাপনা; অনলাইনভিত্তিক সরকারি আবাসন না-দাবি সনদপত্র এবং সরকারি কর্মচারীদের বেতন-ভাতার বিল দাখিল ও চাকুরি সংক্রান্ত অন্যান্য তথ্য অনলাইনে প্রাপ্তির সুবিধার্থে ‘আইবাস সেইফ’ মোবাইল অ্যাপ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মো: নূরুল ইসলাম, বাংলাদেশ কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল, মো: সাইফুল্লাহ পান্না, সচিব, প্রধান উপদেষ্টার কার্যালয়, মো: আবদুর রহমান খান, এফসিএমএ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এবং মো: শাহ্‌রিয়ার কাদের ছিদ্দিকী, সচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ। অর্থ সচিব ড. মোঃ খায়েরুজ্জামান মজুমদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অর্থ বিভাগের স্ট্রেনদেনিং পাবলিক ফাইনানসিয়াল ম্যানেজমেন্ট টু এনাবেল সার্ভিস ডেলিভারি (এসপিএফএমএস) কর্মসূচির আওতায় প্রস্তুতকৃত বিভিন্ন অনলাইন সেবার ওপর উপস্থাপনা করেন অর্থ বিভাগের অতিরিক্তি সচিব ও এসপিএফএমএস কর্মসূচির জাতীয় কর্মসূচি পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম।

মো: নূরুল ইসলাম বলেন, কার্যকর পাবলিক ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট বাস্তবায়নে মানসম্মত হিসাবরক্ষণ ও নিরীক্ষা পদ্ধতির অবদান অনস্বীকার্য এবং এটি সরকারি অর্থের দক্ষ ও সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সংসদ কর্তৃক অনুমোদিত তহবিল অভীষ্ট লক্ষ্যে ব্যবহৃত হয়েছে কিনা এবং আর্থিক ক্ষমতা ও পদ্ধতি মেনে ব্যয় নির্বাহ করা হয়েছে কিনা তা পর্যালোচনার ক্ষেত্রে সিএজির অডিট রিপোর্ট মূল তথ্যসূত্র হিসেবে কাজ করে, যা সরকারি হিসাব কমিটিকে কার্যকর ভূমিকা পালনে সহায়তা করে।

মো: আবদুর রহমান খান বলেন, সাধারণ মানুষের কাছে সেবা স্বচ্ছতার সাথে পৌঁছে দেয়ার জন্য এনবিআর এর বিভিন্ন কার্যক্রম অটোমশেন করা হচ্ছে। এনবিআরে এর অেটোমেশনের কজা আইবাস++ এর সাথে সমন্বয় করে করা হচ্ছে যাতে সেবার সুযোগ সম্প্রসারিত হয় এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়।

মো: শাহ্‌রিয়ার কাদের ছিদ্দিকী বলেন, আমাদেরকে ইনক্লুসিভ আর্থিক ব্যবস্থাপনার প্রতি গুরুত্ব দিতে হবে যাতে অর্থনীতিতে সেকেন্ড জেনারেশন রিফর্ম করে টেকসই আর্থিক ব্যবস্থাপনা নিশ্চিত করা যায়।

সভাপতির বক্তব্যে ড. মো. খায়েরুজ্জামান মজুমদার বলেন, সরকারি অর্থ ব্যবস্থার অন্যতম চালিকাশক্তি হচ্ছে একটি আধুনিক তথ্য প্রযুক্তিভিত্তিক ইন্টিগ্রেটেড ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এবং বাংলাদেশে এ সিস্টেম হলো আইবাস++, যা সরকারি অর্থ ব্যবস্থাপনা ও পরিচালনাকে আরও কার্যকর এবং স্বচ্ছ করতে সহায়তা করছে।

মোহাম্মদ সাইফুল ইসলাম তার উপস্থাপনায় বলেন, অর্থ বিভাগের বিভিন্ন অনলাইন সেবা সরকারি আর্থিক ব্যবস্থাপনা নিশ্চিত করার ক্ষেত্রে মূখ্য ভূমিকা পালন করছে। সেবাগ্রহীতাদের এ কার্যক্রমের সর্বাধিক সুবিধা গ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য একটি সর্বাধুনিক ওয়েবসাইট নির্মাণ করা হয়েছে। ‘এ চালান’, ‘ইএফটি’, জি-টু-পি, পেনশন, ব্যক্তিগত লেজার অ্যাকাউন্ট, ব্যয় সংশ্লিষ্ট তথ্য রিয়েল টাইমে এ ওয়েবসাইটের মাধ্যমে দেখা যাবে।

তিনি তার উপস্থাপনায় সরকারের অর্থ সাশ্রয় ও দ্রুততার সাথে সেবা প্রদানের উদ্দেশ্যে প্রস্তুতকৃত ‘আইবাস সেইফ’ মোবাইল অ্যাপ, সনদের জন্য আবেদন ও সনদ প্রাপ্তির প্রক্রিয়াটি অনলাইনভিত্তিক করা এবং সরকারি রিফান্ড সিস্টেম উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন।

Tags: অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদদুর্নীতি
Previous Post

সাকিব-মিরাজের ‘৮’ উইকেট, ইনিংস ঘোষণা ভারতের

Next Post

পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন সমন্বয় কমিটি বাতিলে টিআইবি’র উদ্বেগ

Next Post

পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন সমন্বয় কমিটি বাতিলে টিআইবি’র উদ্বেগ

দুটি মানুষ প্রেমের মুহূর্তে বসে আছেন, একে অপরের হাত ধরে. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে আদর-পূজার ‘লিপস্টিক’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT