চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের ছুটির পর হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু

শাহ আলম শাহী by শাহ আলম শাহী
2:34 অপরাহ্ন 01, জুন 2026
in - সেমি লিড, জনপদ, দিনাজপুর
A A
Hili land port reopens for import-export after Eid holiday. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: প্রতিনিধি

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। তবে এ সময়েও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল।

 সোমবার (১ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন হিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম মণ্ডল।

তিনি জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গত ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম এবং বন্দর অভ্যন্তরীণ সকল কার্যক্রম বন্ধ ছিল। টানা সাত দিনের ছুটি শেষে সোমবার দুপুর সাড়ে ১২টা থেকে ভারতীয় পণ্যবাহী ট্রাকগুলো বন্দরে প্রবেশ করতে শুরু করে।

তিনি আরও জানান, বন্দরে প্রবেশ করা ট্রাক থেকে পণ্য খালাসের কাজ চলছে। পরে দেশীয় ট্রাকে পণ্য লোড করে দেশের বিভিন্ন গন্তব্যে পাঠানো হচ্ছে। ফলে বন্দরে আবারও স্বাভাবিক কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, ঈদ উপলক্ষে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল। সোমবারও যাত্রী পারাপার স্বাভাবিকভাবে চলছে।

দীর্ঘ ছুটি শেষে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হওয়ায় বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ী, শ্রমিক ও পরিবহন খাতে আবারও কর্মব্যস্ততা ফিরে এসেছে।

Tags: আমদানি-রপ্তানিকার্যক্রম শুরুহিলি স্থলবন্দর
Previous Post

ঢাকায় কমছে না গরমের দাপট, আর্দ্রতায় বাড়বে অস্বস্তি

Next Post

শুধু জনতুষ্টিমূলক সিদ্ধান্ত গ্রহণ করা সরকারের দায়িত্ব নয়: তথ্যমন্ত্রী

Next Post
তথ্যমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন, পেছনে সাংবাদিকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

শুধু জনতুষ্টিমূলক সিদ্ধান্ত গ্রহণ করা সরকারের দায়িত্ব নয়: তথ্যমন্ত্রী

বিমান বাহিনীর মহড়া, যুদ্ধবিমান ও সেনা সদস্যরা একসঙ্গে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

২-১১ জুন বিমান বাহিনীর গোলাবর্ষণ মহড়া, সতর্ক থাকার আহ্বান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT