চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সুনীল অর্থনীতি প‌রিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশও বিপ্লব ঘটাবে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:02 অপরাহ্ন 11, জুন 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশে অর্থনৈতিক পরিকল্পনা নিয়ে আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

মৎস্য ও প্রা‌ণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল ক‌রিম ব‌লেছেন সুনীল অর্থনীতি প‌রিকল্পনা বাস্তবায়‌ ও সামু‌দ্রিক মৎস্য আহর‌ণে বাংলা‌দেশও বিপ্লব ঘটা‌বে। ইলিশ উৎপাদ‌নে বাংলা‌দেশ যেমন বি‌শ্বে প্রথম, সুনীল অর্থনী‌তি ব্যবহা‌রেও দেশ‌টি কা‌ঙ্খিত অবস্থা‌নে থাক‌বে।

রোববার ১১ জুন দুপু‌রে রাজধানীর এক‌টি হো‌টে‌লে মৎস‌্য ও প্রা‌ণিসম্পদ মন্ত্রণালয় আ‌য়ো‌জিত ‘সুনীল অর্থনী‌তির সুফল অর্জনে সাস‌টেই‌নেবল কোস্টাল অ্যান্ড মে‌রিন ফিশারিজ প্রকল্প’ শীর্ষক সম্পাদক ও সি‌নিয়র সাংবা‌দিক‌দের গোল টে‌বিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শ ম রেজাউল ক‌রিম ব‌লেন, প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার দূরদর্শী ও প্রাজ্ঞ নেতৃত্বে সমুদ্র বিজয়ের ফলে সুনীল অর্থনীতি নিয়ে গবেষণা পরিচালনার নতুন দিগন্ত উন্মোচন হয়েছে। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট সমুদ্রের প্রচলিত ও অপ্রচলিত মৎস্যসম্পদ নিয়ে গবেষণা পরিচালনা করছে।

সুনীল অর্থনীতি প‌রিকল্পনা বাস্তবায়‌ ও সামু‌দ্রিক মৎস‌্যসম্পদ আহর‌ণে ব‌্যাপক কাজ কর‌ছি। ই‌তোম‌ধ্যে এ সম্পদ আহরণ ও যথাযথ ব‌্যবহা‌রে  “সাস‌টেইবল কোস্টাল অ্যান্ড মে‌রিন ফিশা‌রিজ প্রজেক্ট” বাস্তবা‌য়িত হ‌চ্ছে। এ প্রক‌ল্পের আওতায় ব‌্যাপক হা‌রে গ‌বেষণা ও প‌রিকল্পনা বাস্তবায়ন করা হ‌চ্ছে। সুনীল অর্থনী‌তির সুফল, প‌রিকল্পনা বাস্তবায়‌নের মধ‌্য দি‌য়ে বাংলা‌দেশও বি‌শ্বে বিপ্লব ঘটা‌বে।

মন্ত্রী ব‌লেন, সামুদ্রিক মৎস্যসম্পদ নিয়ে গবেষণা কার্যক্রম এগিয়ে নেয়ার জন্য সরকার  মৎস্য গবেষণা ইনস্টিটিউট কর্তৃক সামুদ্রিক মৎস্য প্রযুক্তি কেন্দ্রে আধুনিক যন্ত্রপাতি ও সুযোগ-সুবিধা সম্বলিত গবেষণাগার স্থাপন করেছে।

মৎস্যবিজ্ঞানী ও গবেষকরা সুনীল অর্থনী‌তির যধাযথ ব‌্যবহার এবং সামুদ্রিক মাছের পাশাপাশি অপ্রচলিত মৎস্য সম্পদ তথা ওয়েস্টার, কাঁকড়া, গ্রীন মাসেলস ও সীউইড নিয়ে গবেষণায় সফলতার স‌ঙ্গে কাজ কর‌ছে। এছাড়া সরকার বিলপ্ত হ‌য়ে পড়া  ৩২ প্রকার মাছ সফলতার স‌ঙ্গে উৎপাদন ক‌রে‌ছে। এসব দেশীয় মাছ চা‌হিদা অনুয়ায়ী ব‌্যাপক উৎপা‌দিত হ‌চ্ছে। মন্ত্রী ব‌লেন, উ‌ল্লে‌খিত প্রক‌ল্পে কক্সবাজার চ‌কো‌রিয়া‌ভি‌ত্তিক স্মার্ট চিং‌ড়ি সি‌টি স্থাপনের ল‌ক্ষে মাস্টার প্লান প্রণয়ন করা হ‌চ্ছে।

গোল টে‌বিল বৈঠকে সভাপ‌তিত্ব ক‌রেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদ।প্রক‌ল্প বাস্তায়ন ও প্রক‌ল্পের অগ্রগ‌তি বিষ‌য়ে আ‌লোচনা ক‌রেন ‘সাস‌টেইনেবল কোস্টাল অ্যান্ড মে‌রিন ফিশা‌রিজ প্রক‌ল্পের উপ প্রকল্প প‌রিচালক ম‌নিষ মন্ডল।

এছাড়া বৈঠ‌কে মূল আলোচনা ক‌রেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুল কাইয়ূম, প‌রিকল্পনা ও জ‌রিপ বিষ‌য়ে বিস্তা‌রিত আ‌লোচনা ক‌রেন মৎস‌্য অ‌ধিদপ্ত‌রের প্রধান বৈজ্ঞা‌নিক কর্মকর্তা ( প‌রিকল্পনা ও জ‌রিপ) সৈয়দ মোহাম্মদ আলমগীর।

ম‌ঞ্চে অতি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ। বৈঠ‌কে যমুনা টে‌লি‌ভিশ‌নের প্রধান বার্তা সম্পাদক তৌ‌হিদুল ইসলাম, বি‌টি‌ভির সি‌নিয়র সাংবা‌দিক জা‌হিদুল ইসলাম বক্তব‌্য রা‌খেন।

এছাড়া গোল টে‌বিল বৈঠ‌কে বি‌ভিন্ন প‌ত্রিকা টে‌লি‌ভিশ‌নের সম্পাদক ও সি‌নিয়র সাংবা‌দিকবৃন্দ উপ‌স্থিত ছি‌লেন। সাংবা‌দিকরা সুনীল অর্থনী‌তির যথাযথ ব‌্যবহার , প‌রিকল্পনা বাস্তবায়ন এবং গ‌বেষণা বিষ‌য়ে সং‌শ্লিষ্ট‌দের দক্ষতার স‌ঙ্গে কাজ করার আহ্বান জানান।

Previous Post

প্রতিকূল সময়ে উচ্চ প্রবৃদ্ধির কাম্য বাজেট: জিপেক

Next Post

বরিশাল ও খুলনা সিটি নির্বাচন : প্রায় ৬ হাজার আনসার মোতায়েন

Next Post
বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা সমাবেশে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বরিশাল ও খুলনা সিটি নির্বাচন : প্রায় ৬ হাজার আনসার মোতায়েন

বাংলাদেশে করোনার নতুন সংক্রমণ ও মৃত্যু পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে আরও ১৫১ জনের করোনা শনাক্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT