চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যালিফোর্নিয়ায় ৭জনকে গুলি করে হত্যার দায়ে অভিযুক্ত এক অভিবাসী খামার কর্মী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:09 অপরাহ্ন 26, জানুয়ারি 2023
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
অভিযুক্তের ছবি তোলার জন্য একজন ব্যক্তি শেরিফের গাড়ির সামনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

সান ফ্রান্সিসকোর কাছে সাতজনকে গুলি করে হত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছেন একজন অভিবাসী খামার কর্মী, সন্দেহভাজন অভিযুক্তদের কয়েকজন তার সহকর্মী।

সম্প্রতি ক্যালিফোর্নিয়ায় দ্বিতীয় মারাত্মক বন্দুক তাণ্ডবে হত্যার অভিযোগ আনার পরে গতকাল বুধবার তাকে প্রথম আদালতে হাজির করা হয়। হাফ মুন বে শহরের সমুদ্রতীরবর্তী দুটি মাশরুম খামারে গত সোমবারের গণহত্যার একমাত্র সন্দেহভাজন ৬৬ বছর বয়সী এই ব্যক্তির নাম চুনলি ঝাও। স্থানীয় প্রসিকিউটরদের দায়ের করা ফৌজদারি অভিযোগ থেকে জানা যায়, পুরো ঘটনাটি পূর্বপরিকল্পিত।

ক্যালিফোর্নিয়ার নিকটবর্তী রেডউড সিটির সান মাতেও কাউন্টি সুপিরিয়র কোর্টের সংক্ষিপ্ত শুনানির সময় ঝাওকে হাতকড়া এবং একটি লাল জাম্পস্যুট পরে থাকতে দেখা যায়। তাকে কোনরকম শর্ত ছাড়াই বন্দি করার আদেশ দেওয়া হয়েছিল।

আগামী ১৬ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। আসামীর জন্য একজন ম্যান্ডারিন-ভাষার অনুবাদক সরবরাহ করা হয়েছে, যিনি একজন চীনা নাগরিক এবং কমপক্ষে ১০ বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।

তবে প্রসিকিউটরদের কাছ থেকে এখনও ঝাও এর সুনির্দিষ্ট অভিবাসন অবস্থা বা তিনি বৈধভাবে দেশে প্রবেশ করেছিলেন কিনা এ ব্যাপারে কোন কিছু জানা যায়নি।

প্রসিকিউটরা বলেছেন, সন্দেহভাজনদের উদ্দেশ্য সম্পর্কে কর্তৃপক্ষের ধারণা রয়েছে। তবে জানাতে অস্বীকৃতি জানান তারা।

২০১৯ সালে গভর্নর গ্যাভিন নিউজম মৃত্যুদণ্ড কার্যকর করার উপর স্থগিতাদেশ ঘোষণা করেছিলেন। তবে ক্যালিফোর্নিয়ার আইনের অধীনে, হত্যার জন্য দোষী সাব্যস্ত আসামিরা বিশেষ পরিস্থিতিতে মৃত্যুদণ্ডের যোগ্য হতে পারে। উল্লেখ্য দেশটি ২০০৬ সাল থেকে এখন পর্যন্ত কোন দণ্ডিত বন্দিকে মৃত্যুদণ্ড দেয়নি।

অন্যথায় প্যারোলের সম্ভাবনা ছাড়াই আসামির সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।

ঝাওকে গত সোমবার সন্ধ্যায় পুলিশ হেফাজতে নেওয়া হয়। সেখানকার পুলিশ বলেছে, তিনি খামার শ্রমিকদের উপর হামলার পরপরই গাড়ি চালিয়েছিলেন।

Tags: অভিবাসীক্যালিফোর্নিয়াগোলাগুলিহত্যা
Previous Post

মোশাররফ করিমের সঙ্গে নিলয়-হিমি জুটি

Next Post

রাশিয়ার পতাকা’সহ ছবি তুলে তোপের মুখে জোকোভিচের বাবা

Next Post
জনপ্রিয় ব্যক্তিরা একত্রিত হয়ে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়ার পতাকা’সহ ছবি তুলে তোপের মুখে জোকোভিচের বাবা

প্রণয় ভার্মা, ভারত-বাংলাদেশ সম্পর্কের আলোচনায় অংশগ্রহণকারী. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ বাস্তবায়নে একসাথে কাজ করছে ভারত: প্রণয় ভার্মা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT