চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আইএমএল আন্তর্জাতিক কনফারেন্স শুরু

অনিন্দিতা সরকার প্রথা by অনিন্দিতা সরকার প্রথা
10:40 অপরাহ্ন 17, ফেব্রুয়ারি 2025
in শিক্ষা
A A
আইএমএল আন্তর্জাতিক সম্মেলনে বক্তারা আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আধুনিক ভাষা ইনস্টিটিউটের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত ‘ইস্যুস অফ ল্যাঙ্গুয়েজ কনটাক্ট এন্ড ল্যাঙ্গুয়েজ এডুকেশন ইন বাংলাদেশ’ শীষর্ক দুই দিনব্যাপী আইএমএল আন্তর্জাতিক কনফারেন্স শুরু হয়েছে।

সোমবার ১৭ ফেব্রুয়ারি চবি কলা ও মানববিদ্যা অনুষদের ২নং গ্যালারিতে কনফারেন্সের সূচনা পর্ব অনুষ্ঠিত হয়। কনফরেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপাচার্য প্রফেসর ড. ইয়াহিয়া আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (প্রশাসনিক) প্রফেসর ড. মো কামাল উদ্দিন, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মো. ইকবাল শাহীন খান এবং ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর এস. এম নছরুল কদির।

প্রথম দিনে মূল বক্তা ছিলেন যুক্তরাষ্ট্রের ডার্থমাউথ কলেজের ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ডেভিড এ পিটারসন। এসময় তিনি বাংলাদেশে ভাষাগত যোগাযোগের কিছু কেস স্টাডি এবং আদিবাসিদের ভাষায় তার গবেষণা নিয়ে আলোচনা করেন।

এছাড়াও কনফারেন্সে বক্তব্য রাখেন ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট এর সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আসাদুজ্জামান এবং ভার্চুয়ালি যুক্ত হন ইউনিভার্সিটি অব মালেশিয়া এর অধ্যাপক ড. হুয়ান ইয়িক লি।

চবি উপাচার্য তার বক্তব্যে বলেন, পৃথিবীতে নানান ধরণের বৈচিত্র্যময় ভাষা রয়েছে। রয়েছে স্ব স্ব জাতির স্ব স্ব ভাষা। উচ্চশিক্ষা ও গবেষণাসহ শিল্প-বাণিজ্যের বিস্তারে এবং বিশ্বের বিভিন্ন দেশের সাথে সম্পর্ক স্থাপনে মাতৃভাষার পাশাপাশি বিভিন্ন ভাষা আয়ত্ব করা আবশ্যক। একটি ভাষা সম্পর্কে জানার পূর্বে ঐ ভাষার প্রেক্ষাপট ও জাতি সম্পর্কেও জানা জরুরী।

Tags: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
Previous Post

‘দরিদ্র মানুষের অর্থনৈতিক অধিকার এই সরকার সংরক্ষণ করতে পারে নাই’

Next Post

সৌদি আরবে ট্রাম্প-পুতিন বৈঠক, ইস্টার সানডের আগেই যুদ্ধবিরতি?

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরবে ট্রাম্প-পুতিন বৈঠক, ইস্টার সানডের আগেই যুদ্ধবিরতি?

বাংলাদেশের একজন নেতা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন দলের দায়িত্ব নেওয়ার সম্ভাবনা আছে: নাহিদ ইসলাম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT