চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশকে সতর্ক করেছে আইএমএফ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:54 অপরাহ্ন 14, নভেম্বর 2025
in - সেমি লিড, অর্থনীতি
A A
আন্তর্জাতিক অর্থ তহবিলের লোগো সহ আধুনিক ভবন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্বল রাজস্ব সংগ্রহ, আর্থিক খাতের ঝুঁকি এবং উচ্চ মূল্যস্ফীতির কারণে বাংলাদেশ বড় ধরনের ম্যাক্রো-ফাইন্যান্সিয়াল চ্যালেঞ্জের মুখে রয়েছে- এমন সতর্কতা দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

আইএমএফ তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ মন্তব্য করে। বিবৃতিটি এসেছে বাংলাদেশে আইএমএফের ১৩ দিনের পর্যালোচনা মিশন শেষে, যা ২৯ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত চলে। মিশনের নেতৃত্বে ছিলেন ক্রিস পাপাজর্জিও।

আইএমএফ বলেছে, রাজস্ব ও আর্থিক খাতের দুর্বলতা কাটাতে এখনই দৃঢ় ও কার্যকর নীতি গ্রহণ করা জরুরি। নীতি গ্রহণে দেরি বা অর্ধেক–অর্ধেক পদক্ষেপ নেওয়া হলে অর্থনীতি নতুন ঝুঁকিতে পড়বে বলেও তারা সতর্ক করে।

আইএমএফের মূল্যায়ন অনুযায়ী, রাজনৈতিক অনিশ্চয়তা ও উৎপাদন ব্যাহত হওয়ার কারণে ২০২৪–২৫ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নেমে এসেছে ৩.৭ শতাংশে। মূল্যস্ফীতি দুই অংক থেকে কমে ৮ শতাংশে এলেও তা এখনও তুলনামূলকভাবে উচ্চ।

মিশন প্রধান ক্রিস পাপাজর্জিও বলেন, “মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ ও বাহ্যিক ভারসাম্য রক্ষায় সরকার রাজস্ব ও আর্থিক নীতিতে কঠোরতা এনেছে। মে মাসে বিনিময় হার সংস্কার শুরু হওয়ার পর বৈদেশিক মুদ্রার রিজার্ভও পুনর্গঠনের পথে রয়েছে।”

তবে তিনি আরও জানান, দুর্বল কর আদায় এবং ব্যাংক খাতের মূলধন ঘাটতি এখনও বাংলাদেশের অর্থনীতির জন্য বড় ঝুঁকি।

আইএমএফ সতর্ক করে বলেছে, ব্যাংকিং ও রাজস্ব খাতে সংস্কার বিলম্বিত হলে প্রবৃদ্ধি আরও কমবে, মূল্যস্ফীতি বাড়তে পারে এবং সামষ্টিক স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হবে।

তাদের পূর্বাভাস অনুযায়ী, প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করা গেলে ২০২৫–২৬ এবং ২০২৬–২৭ অর্থবছরে প্রবৃদ্ধি প্রায় ৫ শতাংশে উন্নীত হতে পারে। ২০২৬–২৭ অর্থবছরে মূল্যস্ফীতি কমে ৫.৫ শতাংশে নামতে পারে, যদিও ২০২৬ সালে তা ৮.৮ শতাংশে থাকার আশঙ্কা রয়েছে।

সংস্থাটি বলেছে, সামাজিক খাত ও অবকাঠামোতে ব্যয় বাড়াতে উচ্চাভিলাষী কর সংস্কার অপরিহার্য। এজন্য প্রস্তাব করা হয়েছে- হ্রাসকৃত ভ্যাট হার বাতিল, অপ্রয়োজনীয় কর অব্যাহতি প্রত্যাহার (অপরিহার্য পণ্য–সেবা ছাড়া), সব প্রতিষ্ঠানের জন্য ন্যূনতম টার্নওভার করহার বৃদ্ধি এবং কর প্রশাসনে দক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করা।

বিবৃতিতে আরও বলা হয়, দুর্বল ব্যাংকগুলোর সমস্যা সমাধানে সমন্বিত সরকারি কৌশল প্রয়োজন- যার মধ্যে থাকবে মূলধন ঘাটতি নিরসন, সরকারি সহায়তার পরিকল্পনা, আইনি কাঠামোর সংস্কার এবং প্রয়োজনীয় অর্থায়নের উৎস নির্ধারণ। পাশাপাশি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সম্পদমান পর্যালোচনা, পরিচালনা ব্যবস্থার উন্নয়ন, স্বচ্ছতা বৃদ্ধি এবং খেলাপি ঋণ পুনরুদ্ধার জোরদারের পরামর্শ দেওয়া হয়েছে।

আইএমএফের মতে, মধ্যমেয়াদে শাসনব্যবস্থা উন্নয়ন, যুব বেকারত্ব কমানো এবং অর্থনীতির বহুমুখীকরণ ত্বরান্বিত করতে ব্যাপক কাঠামোগত সংস্কার অত্যন্ত জরুরি। এসব পদক্ষেপই বাংলাদেশের টেকসই প্রবৃদ্ধি ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করবে।

Tags: আইএমএফআন্তর্জাতিক মুদ্রা তহবিলমূল্যস্ফীতি
Previous Post

‘আমার সুনাম ও পেশাগত মর্যাদা মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে’

Next Post

দেশব্যাপী যেসব হলে দেখা যাচ্ছে ‘দেলুপি’

Next Post
দেলুপি সিনেমার পোস্টার, চারজন চরিত্রের ছবি ও রঙিন ব্যাকগ্রাউন্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশব্যাপী যেসব হলে দেখা যাচ্ছে ‘দেলুপি’

ঢাকার লুভিয়া কুইন্স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় সিলভার অ্যাওয়ার্ড জিতেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কুইন্স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় সিলভার অ্যাওয়ার্ড জিতল ঢাকার লুভিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT