চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০২৬ সালের বৈশ্বিক প্রবৃদ্ধি কমার আভাস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:13 পূর্বাহ্ন 09, জুলাই 2026
in - সেমি লিড, অর্থনীতি
A A
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের লোগো, বিশ্ব অর্থনীতির প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত এবং এর ফলে সৃষ্ট জ্বালানি সংকটের প্রভাব বিবেচনায় ২০২৬ সালের বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি কমার আভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটি জানিয়েছে, আগামী বছর বিশ্ব অর্থনীতি ৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে পারে, যা তাদের আগের চেয়ে কম।

বৃহস্পতিবার (৯ জুলাই) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আইএমএফের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৬ সালে বৈশ্বিক প্রবৃদ্ধি ৩ শতাংশ হবে, যা এপ্রিল মাসে দেওয়া ৩ দশমিক ১ শতাংশ আগের চেয়ে কম। সংস্থাটি বলছে, যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান সংঘাতের কারণে সৃষ্ট জ্বালানি সংকটের দীর্ঘমেয়াদি প্রভাব বিশ্ব অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করছে। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিকে ঘিরে বিনিয়োগ ও চাহিদা এ প্রভাবের কিছুটা ভারসাম্য তৈরি করছে।

আইএমএফ আরও জানিয়েছে, ২০২৭ সালে বৈশ্বিক প্রবৃদ্ধি ৩ দশমিক ৪ শতাংশে উন্নীত হতে পারে। যদিও তা ২০২৪ ও ২০২৫ সালের গড় প্রবৃদ্ধি ৩ দশমিক ৫ শতাংশের নিচে থাকবে। সংস্থাটির আগের তথ্যে বলা হয়েছে, বৈশ্বিক মূল্যস্ফীতি ২০২৬ সালে ৪ দশমিক ৭ শতাংশে পৌঁছাতে পারে, যা ২০২৫ সালের ৪ দশমিক ১ শতাংশের তুলনায় বেশি। এরপর ২০২৭ সালে তা কমে ৩ দশমিক ৯ শতাংশে নেমে আসতে পারে।

আইএমএফের গবেষণা বিভাগের উপ-পরিচালক পেতিয়া কোয়েভা ব্রুকস এক সংবাদ সম্মেলনে বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধজনিত জ্বালানি সংকট এবং প্রযুক্তিনির্ভর বিনিয়োগ প্রবাহ বর্তমানে বৈশ্বিক অর্থনীতিকে বিপরীতমুখী দুই শক্তির মধ্যে দাঁড় করিয়েছে। সাম্প্রতিক ঘটনাপ্রবাহ অর্থনৈতিক আভাসকে ঘিরে অনিশ্চয়তা ও ঝুঁকি আরও বাড়িয়েছে।

প্রতিবেদনে বলা হয়, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এর প্রভাব বিশ্ব জ্বালানি বাজারেও পড়েছে। যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বাণিজ্যের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালীর মাধ্যমে পরিবাহিত হতো।

সামুদ্রিক গোয়েন্দা প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, বর্তমানে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে। যুদ্ধের আগে যেখানে প্রতিদিন প্রায় ১৩০টি জাহাজ চলাচল করত, সেখানে সম্প্রতি এ সংখ্যা নেমে এসেছে ৪১টিতে। এদিকে নতুন করে সংঘাত বাড়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে তেলের দামও বেড়েছে। ব্রেন্ট ক্রুডের দাম একপর্যায়ে ব্যারেলপ্রতি ৭৯ ডলার অতিক্রম করে। জিএমটি সময় অনুযায়ী সেপ্টেম্বরে সরবরাহযোগ্য ব্রেন্ট ফিউচারসের দাম দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ৭৮ দশমিক ৭৬ ডলার, যা এক সপ্তাহ আগের তুলনায় প্রায় ৮ ডলার বেশি।

আইএমএফের তথ্য অনুযায়ী, প্রধান উন্নত অর্থনীতিগুলোর মধ্যে চলতি বছর সবচেয়ে বেশি প্রবৃদ্ধি অর্জন করবে যুক্তরাষ্ট্র। দেশটির জিডিপি প্রবৃদ্ধি ২ দশমিক ৩ শতাংশ হতে পারে। অন্যদিকে ইউরোজোনে শূন্য দশমিক ৯ শতাংশ, যুক্তরাজ্যে ১ শতাংশ, কানাডায় ১ দশমিক ১ শতাংশ এবং জাপানে শূন্য দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উদীয়মান অর্থনীতির মধ্যে চীনের প্রবৃদ্ধি ৪ দশমিক ৬ শতাংশ হতে পারে বলে আভাস দিয়েছে আইএমএফ।

Tags: আইএমএফআন্তর্জাতিক মুদ্রা তহবিলইরান যুদ্ধজ্বালানি সংকটহরমুজ প্রণালী
Previous Post

জুলাই গণঅভ্যুত্থান-৩: হত্যাযজ্ঞ শুরু হলে গণভবনকে টার্গেট করে ছাত্রশিবির

Next Post

বিশ্বকাপের হাইলাইটস ও ফ্রি লাইভ আইস্ক্রিনের ইউটিউব

Next Post
বিশ্বকাপ ফুটবল ম্যাচের খেলোয়াড়রা স্টেডিয়ামে দাঁড়িয়ে রয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপের হাইলাইটস ও ফ্রি লাইভ আইস্ক্রিনের ইউটিউব

নরওয়ে ফুটবল দলের খেলোয়াড়রা জেতার পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নরওয়ে দলে অসুস্থতার মড়ক? যা জানালেন ওডেগার্ড-হালান্ডদের চিকিৎসক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT