চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকায় আসছে আইএমএফ প্রতিনিধি, আলোচনায় নবম পে-স্কেল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:24 অপরাহ্ন 11, জুলাই 2026
in - সেমি লিড, অর্থনীতি
A A
বাংলাদেশের ব্যাংকনোটের পাশে পে কেল স্লিপে টাকা গোনা হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাঁচ দিনের সফরে রোববার (১২ জুলাই) ঢাকায় আসছে। সফরকালে সরকারের নতুন ঋণ কর্মসূচি, অর্থনৈতিক সংস্কারের অগ্রগতি এবং বাজেট সহায়তা-সংক্রান্ত বিভিন্ন বিষয় পর্যালোচনা করবে সংস্থাটি।

আইএমএফের বাংলাদেশ মিশন প্রধানের নেতৃত্বাধীন প্রতিনিধিদলটি ১৬ জুলাই পর্যন্ত দেশে অবস্থান করবে। এ সময় অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানের নীতিনির্ধারকদের সঙ্গে একাধিক বৈঠক করার কথা রয়েছে।

সফরের প্রথম দিন অর্থ বিভাগের সঙ্গে দুটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। প্রথম বৈঠকে রাজস্বনীতি, বাজেট এবং অভ্যন্তরীণ ও বৈদেশিক অর্থায়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হবে। দ্বিতীয় বৈঠকে নবম পে স্কেল এবং কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা খাতে বরাদ্দ নিয়ে আলোচনা করা হবে। চলতি বাজেটে ঘোষিত এই পে স্কেল বাস্তবায়নে চলতি অর্থবছরে ৪৪ হাজার কোটি টাকা এবং পূর্ণাঙ্গ বাস্তবায়নের জন্য বছরে ১ লাখ ৬ হাজার কোটি টাকারও বেশি প্রয়োজন হবে।

আইএমএফ জানতে চায়, বর্তমান রাজস্ব ঘাটতি, ব্যাংকিং খাতের দুর্বলতা এবং উচ্চ মূল্যস্ফীতির মধ্যে সরকার কিভাবে এই অতিরিক্ত ব্যয় বহন করবে।

এ ছাড়া পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের সময় স্বাক্ষরিত ঋণচুক্তির পরিবর্তে নতুন সংস্কার কর্মসূচি, ব্যাংকিং খাত পুনর্গঠন, রাজস্ব ব্যবস্থার সংস্কার এবং এসব উদ্যোগ বাস্তবায়নে আইএমএফের কাছে প্রস্তাবিত নতুন ঋণ প্যাকেজও আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হবে।

Tags: অর্থ মন্ত্রণালয়আইএমএফআন্তর্জাতিক মুদ্রা তহবিলএনবিআরজাতীয় রাজস্ব বোর্ডপ্রতিনিধিদলবাংলাদেশ ব্যাংক
Previous Post

ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘বাভি’, ব্যবস্থা নিচ্ছে চীন-জাপান

Next Post

বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু

Next Post
শারীরিক পরীক্ষার জন্য পা পরীক্ষা করছে ডাক্তার. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু

আকাশ থেকে তোলা ইরানের পরমাণু স্থাপনার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরানের পরমাণু স্থাপনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT