চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের অর্থনৈতিক সংস্কারে আস্থা, নতুন সহযোগিতার পথে আইএমএফ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:16 পূর্বাহ্ন 17, জুলাই 2026
in - টপ লিড নিউজ, অর্থনীতি
A A
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের লোগো সহ অফিস ভবন. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশের চলমান অর্থনৈতিক সংস্কার উদ্যোগের প্রশংসা করেছে। একই সঙ্গে নতুন তহবিল-সমর্থিত অর্থনৈতিক সংস্কার কর্মসূচি নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা অব্যাহত রাখার আগ্রহ পুনর্ব্যক্ত করেছে সংস্থাটি।

বৃহস্পতিবার ১৬ জুলাই এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএমএফ জানায়, আইভো ক্রজনারের নেতৃত্বে সংস্থাটির একটি প্রতিনিধি দল বাংলাদেশ সরকারের আমন্ত্রণে ১২ থেকে ১৬ জুলাই ঢাকা সফর করে। সফরকালে প্রতিনিধি দল দেশের সাম্প্রতিক অর্থনৈতিক ও আর্থিক পরিস্থিতি পর্যালোচনা করে এবং সরকারের সংস্কার অগ্রাধিকার নিয়ে বিস্তারিত আলোচনা করে।

আইএমএফ জানায়, সরকারের সঙ্গে গঠনমূলক আলোচনার মাধ্যমে নীতিগত পরিকল্পনা, অর্থনৈতিক সংস্কার কর্মসূচি এবং সক্ষমতা উন্নয়নের প্রয়োজনীয়তা সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া গেছে। সম্ভাব্য নতুন কর্মসূচির আওতা, অর্থায়নের পরিমাণ এবং সংস্কার-সংক্রান্ত প্রতিশ্রুতিসহ বিভিন্ন বিষয়ে আগামী মাসগুলোতে আলোচনা চলবে।

সংস্থাটি উল্লেখ করেছে, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে আমদানি ব্যয় ও ভর্তুকির চাপ বেড়েছে, যা মূল্যস্ফীতির ওপর নতুন চাপ সৃষ্টি করেছে। তবে শক্তিশালী রেমিট্যান্স প্রবাহ দেশের অর্থনীতিকে গুরুত্বপূর্ণ সহায়তা দিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেছে আইএমএফ। রাজস্ব আহরণ বৃদ্ধি, ভর্তুকির যৌক্তিকীকরণ এবং বিচক্ষণ রাজস্ব ও মুদ্রানীতি অনুসরণ করলে সরকারের আর্থিক সক্ষমতা বাড়বে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে থাকবে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ পুনর্গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

বিবৃতিতে আরও বলা হয়, ২০২৫ সালে চালু হওয়া ‘ক্রলিং পেগ’ বিনিময় হার ব্যবস্থা কার্যকরভাবে বাস্তবায়ন অব্যাহত থাকলে বিনিময় হার আরও নমনীয় হবে এবং বৈদেশিক খাতের স্থিতিশীলতা জোরদার হবে। এছাড়া, বিশ্বাসযোগ্য ও সমন্বিত ব্যাংকিং খাত সংস্কার কৌশল সামষ্টিক অর্থনৈতিক ও আর্থিক স্থিতিশীলতা শক্তিশালী করবে, বিনিয়োগকারীদের আস্থা বাড়াবে এবং মধ্যমেয়াদে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে সহায়ক হবে বলে মনে করে আইএমএফ।

সফরকালে সহযোগিতা ও আন্তরিক আতিথেয়তার জন্য বাংলাদেশ সরকার এবং সংশ্লিষ্ট অংশীজনদের ধন্যবাদ জানিয়ে সংস্থাটি বলেছে, বাংলাদেশের সংস্কার কর্মসূচিকে এগিয়ে নিতে ভবিষ্যতেও ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখতে তারা আগ্রহী।

Tags: আইএমএফআন্তর্জাতিক মুদ্রা তহবিল
Previous Post

বাঘ সংরক্ষণে সচেতনতা তৈরিতে ২৫ জুলাই অনুষ্ঠিত হবে প্যানটোনিক্স টাইগার রান ২০২৬

Next Post

বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসা বিষয়ে যা জানালো যুক্তরাষ্ট্র

Next Post
যুক্তরাষ্ট্রের ভিসা সংক্রান্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসা বিষয়ে যা জানালো যুক্তরাষ্ট্র

তেলের দাম বৃদ্ধির চিত্রের সাথে জ্বালানি পাম্পের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT