চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লন্ডনে ধর্ষণ ও যৌন নির্যাতনের দায়ে ইমামের যাবজ্জীবন

common by common
9:46 পূর্বাহ্ন 15, মে 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক, প্রবাস সংবাদ
A A
ইমামের ছবি, যিনি লন্ডনে ধর্ষণ ও যৌন নির্যাতনের দায়ে দণ্ডিত. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে একাধিক নারী ও কিশোরীকে ধর্ষণ ও যৌন নির্যাতনের দায়ে এক ইমামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত ওই ইমামের নাম আব্দুল হালিম খান। আদালত তাকে ন্যূনতম ২০ বছর কারাভোগের নির্দেশ দিয়েছেন।

দ্য টেলিগ্রাফ জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (১৪ মে) স্নেয়ারসব্রুক ক্রাউন কোর্টে তাকে হাজির করে লন্ডন নগর পুলিশ। পরে আদালত তার বিরুদ্ধে আনা একাধিক গুরুতর যৌন অপরাধের অভিযোগ প্রমাণিত হওয়ায় এই রায় ঘোষণা করেন।

আদালত সূত্র জানায়, চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি সাতজন ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ২১টি যৌন অপরাধে দোষী সাব্যস্ত হন হালিম খান। এসব অপরাধের মধ্যে ছিল নয়টি ধর্ষণের অভিযোগ। এছাড়া অপ্রাপ্তবয়স্ক শিশুর ওপর যৌন নিপীড়ন ও ধর্ষণের ঘটনাও অন্তর্ভুক্ত ছিল।

তদন্ত প্রতিবেদনে উঠে আসে, স্থানীয় বাঙালি কমিউনিটিতে ধর্মীয় নেতা হিসেবে নিজের অবস্থানকে কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরে নারীদের আস্থা অর্জন করতেন হালিম খান। পরে আধ্যাত্মিক ক্ষমতার ভান দেখিয়ে তিনি ভুক্তভোগীদের যৌন নির্যাতনের ফাঁদে ফেলতেন।

মামলার তদন্ত কর্মকর্তা জেনি রোনান বলেন, হালিম খান নিজেকে সমাজে একজন সম্মানিত ও বিশ্বাসযোগ্য ব্যক্তি হিসেবে উপস্থাপন করলেও বাস্তবে তিনি ছিলেন নারীদের জন্য বিপজ্জনক। তিনি দুর্বল অবস্থায় থাকা নারীদের লক্ষ্যবস্তু বানিয়ে তাদের ওপর নির্যাতন চালাতেন।

তিনি আরও বলেন, ভুক্তভোগীরা সাহসিকতার সঙ্গে আদালতে সাক্ষ্য দিয়েছেন এবং দীর্ঘ বিচারপ্রক্রিয়ায় অসাধারণ মানসিক দৃঢ়তা দেখিয়েছেন। এই রায় অন্য ভুক্তভোগীদেরও আইনের আশ্রয় নিতে উৎসাহিত করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

পুলিশ জানায়, ২০১৮ সালের ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো হালিম খানের বিরুদ্ধে অভিযোগ আসে। সবচেয়ে কম বয়সী এক ভুক্তভোগী তার স্কুল শিক্ষকের কাছে নির্যাতনের বিষয়টি প্রকাশ করলে তদন্ত শুরু হয়। পরে গোয়েন্দারা ৫০ জনের বেশি সাক্ষীর জবানবন্দি নেন এবং একাধিক মোবাইল ফোন ও ডিজিটাল তথ্যপ্রমাণ বিশ্লেষণ করেন।

তদন্ত চলাকালে হালিম খান সব অভিযোগ অস্বীকার করে এটিকে ষড়যন্ত্র বলে দাবি করেন। তবে দীর্ঘ তদন্ত ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে সত্য বলে প্রমাণিত বলে রায় দেন।

Previous Post

সুপ্রিম কোর্ট বার নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয়

Next Post

কেমন হল দুবারের চ্যাম্পিয়ন ফ্রান্সের বিশ্বকাপ দল

Next Post
ফ্রান্সের বিশ্বকাপ দলের খেলোয়াড়রা মাঠে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কেমন হল দুবারের চ্যাম্পিয়ন ফ্রান্সের বিশ্বকাপ দল

একজন পুরুষ হাসিমুখে পোর্ট্রেট, পটভূমিতে এপিএর লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি মাসের শেষ দিকে পশ্চিমবঙ্গে যাবেন মার্কো রুবিও

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT