চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদিমদের জন্য গ্রেডভিত্তিক বেতন নীতিমালা প্রকাশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:47 অপরাহ্ন 21, জানুয়ারি 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A
ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

সরকারি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদিমদের জন্য গ্রেডভিত্তিক বেতন কাঠামো নির্ধারণ করে নতুন মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা ২০২৫ প্রকাশ করেছে সরকার।

সোমবার বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় এ নীতিমালা প্রকাশিত হয়। দেশের প্রখ্যাত আলেম-ওলামা, ইমাম ও খতিবদের সঙ্গে একাধিক মতবিনিময় সভা শেষে এটি চূড়ান্ত করা হয়েছে। ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

নীতিমালা অনুযায়ী, সিনিয়র পেশ ইমাম ৫ম, পেশ ইমাম ৬ষ্ঠ ও ইমাম ৯ম গ্রেডে, প্রধান মুয়াজ্জিন ১০ম, মুয়াজ্জিন ১১তম, প্রধান খাদিম ১৫তম ও খাদিম ১৬তম গ্রেডে বেতন পাবেন। খতিবদের বেতন চুক্তিপত্র অনুযায়ী নির্ধারিত হবে। আর্থিকভাবে অসচ্ছল মসজিদের ক্ষেত্রে বেতন সামর্থ্য অনুযায়ী নির্ধারণ করা যাবে।

নীতিমালায় কর্মীদের নিয়োগ, ছুটি, আবাসন ও অবসরকালীন সুবিধা নির্দিষ্ট করা হয়েছে। মাসিক সঞ্চয় ও চাকরি সমাপনান্তে এককালীন সম্মাননা প্রদানের বিধান রাখা হয়েছে। প্রতিমাসে সর্বোচ্চ চারদিন সাপ্তাহিক ছুটি, ২০ দিন নৈমিত্তিক ছুটি এবং প্রতি ১২ দিনে একদিন অর্জিত ছুটি মসজিদে কর্মীদের জন্য নির্ধারিত হয়েছে।

সরকারি মসজিদ ব্যতীত অন্যসকল মসজিদের ক্ষেত্রে অনুসরণীয় বলে জানানো হয়েছে।

নিয়োগ প্রক্রিয়ায় সাত সদস্যবিশিষ্ট বাছাই কমিটি থাকা বাধ্যতামূলক এবং নিয়োগপত্রে বেতন-ভাতা, দায়িত্বসহ অন্যান্য বিষয় উল্লেখ করা বাধ্যতামূলক। এছাড়া, মসজিদে নিরাপত্তা প্রহরী ও পরিচ্ছন্নতাকর্মীর পদ সৃষ্টি করা হয়েছে। নারীদের জন্য পৃথক নামাজের স্থান ব্যবস্থা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য সংখ্যা ১৫ জন নির্ধারণ করা হয়েছে, তবে মসজিদের আয়, আয়তন ও অবস্থান অনুযায়ী কম-বেশি করা যাবে।

চাকরির বিরোধ বা জটিলতা হলে উপজেলা নির্বাহী অফিসার/সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার নিকট ৩০ দিনের মধ্যে আপিল করা যাবে। জেলা প্রশাসকের নেতৃত্বে তিন সদস্যের কমিটি নীতিমালা বাস্তবায়নে কোনো সমস্যা সমাধান করবে।

২০০৬ সালের মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা এখন নতুন নীতিমালার মাধ্যমে বাতিল করা হয়েছে।

Tags: পে-স্কেলবেতনমডেল মসজিদ
Previous Post

পরিবারতন্ত্র ও অনিয়মে ব্যাংকিং খাত থেকে ২০–২৫ বিলিয়ন ডলার পাচার: গভর্নর

Next Post

এটা কী ধরনের আবেদন? বাংলাদেশকে ক্রিকেটে নিষিদ্ধের প্রসঙ্গে দিল্লি হাইকোর্ট

Next Post

এটা কী ধরনের আবেদন? বাংলাদেশকে ক্রিকেটে নিষিদ্ধের প্রসঙ্গে দিল্লি হাইকোর্ট

আদৌ কি মুক্তি পাবে বিজয়ের শেষ সিনেমা?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT