চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুতিনের সঙ্গে সম্পর্ক শেষ করছি না, তবে হতাশ: ট্রাম্প

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:14 অপরাহ্ন 15, জুলাই 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
অবসন্ন ট্রাম্পের ছবি, তিনি ভাবুক মনে হচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর হতাশ, তবে তার সঙ্গে সম্পর্ক পুরোপুরি শেষ করে দেননি।

আজ (১৫ জুলাই) মঙ্গলবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে এই ২০ মিনিটের ফোনালাপের মাধ্যমে বিবিসিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে সাংবাদিকের প্রশ্নের উত্তরে ট্রাম্প একথা বলেন।

পুতিনের সঙ্গে সম্পর্ক শেষ করে দিচ্ছেন কি না জানতে চাইলে ট্রাম্প জবাব দেন, আমি তার ওপর হতাশ, তবে সম্পর্ক শেষ করছি না। আমি বেশিরভাগ মানুষের ওপরই আস্থা রাখি না।

পুতিনের ব্যাপারে বিস্তারিত বলতে গিয়ে ট্রাম্প বলেন, চারবার মনে হয়েছিল রাশিয়ার সঙ্গে কোনো সমঝোতা হচ্ছে। আর তারপরই পুতিন কিয়েভে কোনো বিল্ডিং উড়িয়ে দেবে।

ট্রাম্প আরও বলেন, ইউক্রেনকে অস্ত্র দেওয়ার পরিকল্পনা নিয়েছেন তিনি। একইসঙ্গে হুঁশিয়ারি দিয়েছেন, আগামী ৫০ দিনের মধ্যে যুদ্ধবিরতি না হলে রাশিয়ার ওপর কঠোর শুল্ক আরোপ করা হবে।

যুক্তরাজ্যের ভবিষ্যৎ নিয়ে ট্রাম্প বলেন, দারুণ জায়গা—আমার ওখানে সম্পত্তি আছে। আগামী সেপ্টেম্বরে যুক্তরাজ্যে দ্বিতীয় রাষ্ট্রীয় সফর আছে। ভালো সময় কাটানো এবং রাজা চার্লসকে সম্মান করাই হবে সফরের উদ্দেশ্য—কারণ তিনি একজন মহান ভদ্রলোক।

আত্মহত্যা প্রচেষ্টা থেকে বেঁচে যাওয়া তাকে বদলেছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি ভাবতে চাই না এটা আমাকে বদলেছে কি না। ওরকম কিছু ভাবা জীবন বদলে দিতে পারে।

ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠক সেরে ট্রাম্প সাক্ষাৎকারে ন্যাটো নিয়ে নিজের অবস্থানও স্পষ্ট করে বলেন, না, এখন আমি মনে করি ন্যাটো উল্টোটা হয়ে গেছে। তারা নিজেদের খরচ দিচ্ছে।

তিনি জানান, তিনি এখনও সম্মিলিত প্রতিরক্ষার নীতিতে বিশ্বাস করেন, কারণ এতে ছোট দেশগুলো বড় দেশের বিরুদ্ধে নিজেদের রক্ষা করতে পারে।

Tags: ডোনাল্ড ট্রাম্পভ্লাদিমির পুতিন
Previous Post

বাংলাদেশের আসন্ন নির্বাচন বিষয়ে ফরাসি রাষ্ট্রদূতের যে আশাবাদ

Next Post

তারেক রহমানের খালাসের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি ১৭ জুলাই

Next Post
সুন্দর সাদা ভবন ও আকাশের নিচে বৃক্ষের ছায়া. Channel i News - চ্যানেল আই নিউজ

তারেক রহমানের খালাসের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি ১৭ জুলাই

একজন তরুণী সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করছেন, চারপাশে সেনা সদস্যরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

শুক্রবার বলিউডে একসাথে ছয়টি ভিন্ন স্বাদের ছবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT