চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘প্রত্যেক সপ্তাহে চাকরি চলে যাচ্ছে আমার’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:32 অপরাহ্ন 07, জুন 2022
in ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল কোচের দৃঢ়চেতা চেহারা, পেশাদার পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে হতাশার বিদায়ের পর নতুন প্রজেক্ট হাতে নিয়েছে পিএসজি। দলকে ঢেলে সাজানোর সেই প্রকল্পে ক্লাবের পরিকল্পনায় নেই কোচ মাউরিসিও পচেত্তিনো, এমন খবরও আসছে। প্যারিসের ক্লাবটির সাথে এখনও একবছরের চুক্তি বাকি আর্জেন্টাইন কোচের, তবুও প্রতিদিনই নিজের বিদায় নিয়ে হরেক প্রশ্ন শুনতে হচ্ছে তাকে। বেশ বিব্রতও ৫০ বর্ষী কোচ। ক্লাবের বেশকিছু সিদ্ধান্তের প্রভাবে এমনটা হচ্ছে বলে মনে করছেন।

‘এখনও আমার চুক্তির একবছর বাকি, তবুও প্রতিদিন নতুন গুজব শুনতে হচ্ছে। প্রত্যেক সপ্তাহে চাকরি চলে যাচ্ছে আমার। পিএসজি এসব গুজবকে আরও প্রভাবিত করছে। ক্লাব সবকিছু নতুন করে সাজাতে চাচ্ছে। প্রেসিডেন্ট দ্রুতই তার নতুন প্রজেক্ট ব্যাখ্যা করবেন। আমি নিশ্চুপ থাকছি।’

‘পিএসজিতে থাকতে হলে আপনাকে অবশ্যই ভালো কোচ হতে হবে এবং এখানে দেড় বছর কাটানোর পর এখন আমার নিজেকে সেরাদের একজন মনে হয়। এত তারকাদের নিয়ে একটি লকার রুমে নেতৃত্ব দেয়া, মোটেই সহজ কোনো ব্যাপার নয়।’

চ্যাম্পিয়ন্স লিগে না পারলেও বিশাল ব্যবধানে গত মৌসুমের লিগ ওয়ান শিরোপা জিতেছে পিএসজি। কোচ হিসেবে নিজের এমন অর্জনে গর্বিত পচেত্তিনো। তবে ম্যানসিটি কোচ গার্দিওলার মতো ক্লাবের পক্ষ থেকে সাপোর্ট পেলে দল গুছিয়ে ফেলতে পারবেন বলে মনে করেন।

‘চ্যাম্পিয়ন্স লিগে খেলা খুবই কম। এজন্য আপনাকে অবশ্যই চ্যাম্পিয়নশিপ এবং লিগ কাপকে গুরুত্ব দিতে হবে। মাদ্রিদের সাথে হেরে বাদ পড়ার পর ঝড়টা শুরু হয়েছে। আমি বুঝি না, এরপর তো আমরা লিগ জিতেছি। সিটিকে আমার পছন্দ কারণ ওরা গার্দিওলাকে দল গোছানোর সুযোগ করে দিয়েছে। তারা তাকে সময় দিয়েছে। পিএসজিতেও সেটা দরকার। নতুন প্রজেক্টের মাধ্যমে আমরা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের দিকে এক ধাপ এগোবো।’

Tags: চ্যাম্পিয়ন্স লিগপচেত্তিনোপিএসজিলিগ ওয়ানলিড স্পোর্টস
Previous Post

ফেসবুক লাইভের জেরে রোদ্দুর রায় গ্রেফতার

Next Post

খাদ্য উৎপাদন বাড়ালেই হবে না, অপচয়ও বন্ধ করতে হবে

Next Post
বর্জ্য ফেলার জন্য কৌটা থেকে সবজি ও ফলপাতা পড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

খাদ্য উৎপাদন বাড়ালেই হবে না, অপচয়ও বন্ধ করতে হবে

ইংল্যান্ডের ক্রিকেটার স্টোকস ব্যাটিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফোকসকে বিশ্বসেরাই বলে দিলেন স্টোকস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT