চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোস্তাফিজের দলকে হারিয়ে সাকিবদের সামনে আবুধাবি

আইএল টি-টুয়েন্টি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:11 অপরাহ্ন 02, জানুয়ারি 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A
আবু ধাবি নাইট রাইডার্স

আবু ধাবি নাইট রাইডার্স

বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলতে আইএল টি-টুয়েন্টির দুবাই ক্যাপিটালসকে আগেই ছেড়ে এসেছেন মোস্তাফিজুর রহমান। ফিজকে ছাড়া এলিমিনেটরে বোলিং প্রথমে ভালো না হলেও শেষে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল দুবাই। পরে লক্ষ্যে নেমে আবুধাবি নাইট রাইডার্সের কাছে বড় ব্যবধানে হেরে আসর থেকে বিদায় নিয়েছে গতবারের চ্যাম্পিয়নরা। ফাইনালে ওঠার লড়াইয়ে সাকিব আল হাসানদের এমআই এমিরেটসের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে নামবে আবুধাবি।

বৃহস্পতিবার রাতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আবুধাবি অধিনায়ক জেসন হোল্ডার। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৮ করে নাইট রাইডার্স। রানতাড়ায় নেমে ১৬.২ ওভারে ১০৮ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। ৫০ রানের বড় ব্যবধানে জয় নিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলার যোগ্যতা অর্জন করে নাইট রাইডার্স।

আগে নেমে ১২২ রানের ওপেনিং জুটি গড়েন ফিল সল্ট এবং মাইকেল পেপের। সল্ট ৪৩ এবং পেপের ৭২ রানে ফেরেন। প্রথম উইকেট পতনের পর রানের খাতায় বাকি ব্যাটার মিলে যোগ করেন কেবল ৩৬ রান। আসা যাওয়ার মিছিলে হোল্ডার করেন ২২ রান।

ক্যাপিটালসের হয়ে মোহাম্মদ নবি নেন ৩ উইকেট। হায়দার আলী ও ওয়াকার সালামখেইল নেন একটি করে উইকেট।

লক্ষ্যে নেমে সুবিধা করতে পারেনি দুবাই, ওপেনার টবি এলবার্ট করেন ১১ এবং শায়ান জাহাঙ্গীর করেন ৮ রান। জর্ডান কক্স ১০, রোভম্যান পাওয়েল ১২, জেমস নিশাম ১৯, মোহাম্মদ নবি ২৭ রান করে আউট হন।

নাইট রাইডার্সের হয়ে হোল্ডার, সুনিল নারীন এবং লিয়াম লিভিংস্টোন নেন ৩টি করে উইকেট। অজয় কুমার নেন একটি উইকেট।

বাংলাদেশ সময় শুক্রবার রাত সাড়ে ৮টায় শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় কোয়ালিফায়ারে সাকিবদের দল এমআই এমিরেটসের মুখোমুখি হবে আবুধাবি নাইট রাইডার্স। জয়ী দল রোববার ফাইনালে ডেসার্ট ভাইপারের মুখোমুখি হবে।

Tags: আইএল টি-টুয়েন্টিএমআই এমিরেটসদুবাই ক্যাপিটালসলিড স্পোর্টসসংযুক্ত আরব আমিরাত
Previous Post

ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব, সড়কে যানজট

Next Post

খালেদা জিয়ার মৃত্যুতে সৌদি বাদশাহর শোকবার্তা

Next Post

খালেদা জিয়ার মৃত্যুতে সৌদি বাদশাহর শোকবার্তা

রাবেয়া খাতুন-এর প্রয়াণ দিন শনিবার, দিনভর যা থাকছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT