চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিলেটে বিশেষ অভিযানে ২ লাখ ৩০ হাজার ঘনফুট পাথর উদ্ধার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:34 অপরাহ্ন 16, আগস্ট 2025
in - সেমি লিড, জনপদ, সিলেট
A A
সিলেটে পাথর ভর্তি বড় মাটি ও পাথর জমা, বেশ কিছু মানুষ উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

সিলেট সদর উপজেলার সাদাপাথর এলাকা থেকে উপজেলা প্রশাসনের বিশেষ অভিযানে প্রায় ২ লাখ ৩০ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) সকাল থেকে শুরু হওয়া এই অভিযানে স্থানীয় বসতবাড়ি ও ক্রাশার মিল থেকেও অবৈধভাবে লুকানো পাথর জব্দ করা হয়েছে।

প্রশাসনের অভিযান শুরু হয় স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে, যেখানে সাদাপাথরের বিভিন্ন স্থানে মাটি চাপা ও লুকানো অবস্থায় পাথর পাওয়া যায়। উদ্ধারকৃত পাথরের একটি অংশ ধলাই নদীতে ফেলে দেয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, রাতের অন্ধকারে ট্রাক ও নৌকায় পাথর পাচারের ঘটনা দীর্ঘদিন ধরে চলছিল।

সেই এলাকায় স্থানীয় আব্দুল হামিদ বলেন, এভাবে চলতে থাকলে সাদাপাথরের প্রাকৃতিক সৌন্দর্য হারিয়ে যাবে। প্রশাসনের এই পদক্ষেপে আমরা খুশি, তবে যারা এই কাজে জড়িত তাদেরও আইনের আওতায় আনা উচিত।

সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোশনূর রুবাইয়াত বলেন, এখন পর্যন্ত প্রায় ২০-২৫টি বাড়ি থেকে পাথর উদ্ধার করা হয়েছে। বিভিন্ন ক্রাশার মিল থেকেও প্রায় ২ লাখ ৩০ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। যারা এই লুটপাটে জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। প্রাকৃতিক সম্পদ রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা প্রশাসন জানায়, অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রম রোধে আরও কড়াকড়ি নেয়া হবে।

Tags: বিশেষ অভিযানসিলেট
Previous Post

২২ মাস পর ব্রাজিলের জার্সিতে ফিরছেন নেইমার

Next Post

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে জামায়াত ও এনসিপি: রুহুল কুদ্দুস দুলু

Next Post
রুহুল কুদ্দুস দুলু নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে জামায়াত ও এনসিপি: রুহুল কুদ্দুস দুলু

বিশ্বজয়ী আকবর আলী ইংল্যান্ডে লেভেল টু কোচিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংল্যান্ডে লেভেল টু কোচিং করলেন বিশ্বজয়ী আকবর আলী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT