চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উচ্ছেদ করা হয়েছে সাদিক অ্যাগ্রোর অবৈধ স্থাপনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:28 অপরাহ্ন 27, জুন 2024
in জনপদ, ঢাকা, বাংলাদেশ
A A
উচ্ছেদ অভিযানে অংশগ্রহণকারী ব্যক্তিরা অবৈধ স্থাপনা ভাঙছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় খাল ও সড়কের জায়গা অবৈধভাবে দখল করে রাখায় সাদিক অ্যাগ্রোতে অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ফার্মের কিছু অংশ যা রামচন্দ্রপুর খালের উপরে ছিল তা অভিযানে ভেঙে ফেলেছে কর্তৃপক্ষ। অভিযানের খবর পেয়ে আগে থেকেই কিছু গরু-ছাগল সরিয়ে নেয়া হয়েছে অ্যাগ্রো থেকে।

বৃহস্পতিবার (২৭ জুন) অভিযানে গিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বির আহমেদ বলেন, সাদিক অ্যাগ্রোর সীমানা চিহ্নিত করা হয়েছে। সীমানার অবৈধ অংশে যা ছিলো সব উচ্ছেদ করা হয়েছে।

তিনি আরও বলেন, এটা সবার মনে রাখতে হবে, খালের পাশে যে বা যারা থাকবে তাদের নিয়ম মেনে থাকতে হবে। এখানে অবৈধভাবে ভবন নির্মাণ করা হয়েছিলো সেগুলা ভাঙা হয়েছে।  ধাপে ধাপে কাজ করা হচ্ছে, অবৈধ সমস্ত জায়গা দখল মুক্ত করে খনন শুরু হবে।

ম্যাজিস্ট্রেট বলেন, কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অভিযান নয়। খাল উদ্ধারে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। খাল সীমানার আশপাশ ৩০ মিটার কোন স্থাপনা থাকতে পারবেনা বলে হুঁশিয়ারি দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।

উচ্ছেদ শুরুর পর সাদিক অ্যাগ্রো থেকে সেই ১৫ লাখ টাকার ছাগল বের করে পাশের একটি ফাঁকা জায়গায় রাখা হয়েছে। এর সঙ্গে অন্যান্য ছাগল ও দুম্বাও বের করা হয়েছে। তবে এখনো খামার থেকে সব গরু বের করা হয়নি বলে জানা গেছে। খামারের যে অংশে গরু রাখা হয়েছে, সে জায়গা খালের সীমানায় পড়েনি বলে জানিয়েছে ডিএনসিসির সম্পত্তি বিভাগ সূত্র।

এর আগে দুপুর পৌনে ১২টার দিকে একটি পেলোডার, একটি হুইল এক্সক্যাভেটর, তিনটি বেক-হো লোডার নিয়ে হাজির হন সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকালে সাদিক অ্যাগ্রোর পশ্চিম পাশে খালের ওপর থাকা অবৈধ স্থাপনা সরিয়ে নেন দখলদাররা। সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা এই কাজ তদারকি করেন।

 

Tags: অবৈধ স্থাপনাউচ্ছেদঢাকা উত্তর সিটি কর্পোরেশনসাদিক অ্যাগ্রো
Previous Post

চলে গেলেন ‘দ্য বডিগার্ড’ তারকা বিল কবস

Next Post

ডিএমপির কুইক রেসপন্স টিম যেভাবে পরীক্ষার্থীদের সহযোগিতায় মাঠে থাকবে 

Next Post
ডিএমপির কুইক রেসপন্স টিমের সদস্যরা সংবাদ সম্মেলনে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিএমপির কুইক রেসপন্স টিম যেভাবে পরীক্ষার্থীদের সহযোগিতায় মাঠে থাকবে 

ফেনী জেলার প্রবাসী জনগোষ্ঠীর তথ্য ও আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেনী জেলার মোট জনসংখ্যার প্রায় ১১ শতাংশ মানুষ প্রবাসী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT