পরিবেশের ছাড়পত্র ছাড়াই চাঁপাইনবাবগঞ্জের ইসলামপুরের বাররশিয়া-দশরশিয়া এলাকায় চলছে, অবৈধ নতুন ইট ভাটা তৈরির কাজ। কেটে ফেলা হচ্ছে শত শত গাছ। ফসলী জমি নষ্ট করে তৈরি হয়েছে ইট ভাটার রাস্তাও। প্রকৃতিকে রক্ষায় দ্রুত এসব ইট ভাটা বন্ধের দাবি জানিয়েছেন এলাকাবাসী।







