পঞ্চগড়ে বছরের পর বছর ধরে চলছে অনুমোদনহীন অবৈধ ইট ভাটা। আইন না মেনে ফসলী জমি, শিক্ষা প্রতিষ্ঠান এবং আবাসিক এলাকায় ইট ভাটা স্থাপন করায় ক্ষতিকর প্রভাব পড়ছে জনজীবনে। শিক্ষা প্রতিষ্ঠানের পাশে ইট ভাটার কারনে শব্দ দূষনে ব্যাহত হচ্ছে পাঠদান। অভিযোগ রয়েছে, স্থানীয় প্রশাসনের যোগসাজসেই চলছে এসব অবৈধ ইটভাটা।








