চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চার মাসে মহসিনকে ভারত সেরা বানাবেন শামি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:13 অপরাহ্ন 09, জুন 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার মহসিনের জন্য ভারত সেরা বানানোর পরিকল্পনা. Channel i News - চ্যানেল আই নিউজ

আভেশ খান, উমরান মালিক, আর্শদ্বীপ সিং, তিলক ভার্মা— লম্বা তালিকা। এবারের আইপিএলে তরুণ যারা আলো ছড়িয়েছেন তাদের অন্যতম আরেকজন মহসিন খান। নিয়ন্ত্রিত লাইন লেন্থ, গতি এবং ডট বল করার ক্ষমতা, লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের সেনশেসন মাত্র চার মাসে হয়ে যাবেন ভারতের সেরা অলরাউন্ডার।

মেগা আইপিএলের নিলাম চলাকালে ২৩ বর্ষী তারকার কোচ বদরউদ্দিন সিদ্দিককে এমন আশ্বাসই দিয়েছিলেন মোহাম্মদ শামি। মহসিনকে চার মাস নিজের সঙ্গে রাখতে পারলে ভারতের অন্যতম অলরাউন্ডার বানানোর কথা বলেছেন ভারতের অভিজ্ঞ পেসার। সেই কথার পালে হাওয়া দিয়েছেন উত্তর প্রদেশের স্পিডস্টার মহসিনও।

লক্ষ্ণৌর হয়ে ৯ ম্যাচে ১৪.০৭ গড়ে মহসিন নিয়েছেন ১৪ উইকেট। রান দেয়ায় ছিলেন যথেষ্ট কৃপণ। কলকাতা নাইট রাইডার্সের সুনীল নারিনের (৫.৫৭) পর গত আসরে সবচেয়ে কম খরুচে বোলার হয়েছেন (কমপক্ষে ৩০ ওভার বল করেছেন এমন বোলারদের মাঝে)।

মারকাটারি ব্যাটাররা মহসিনের থেকে ওভারপ্রতি নিতে পেরেছেন ৫.৭৯ করে। নজরকাড়া বোলিংয়ে আলোচনায় আসলেও ভারত দলে জায়গা হয়নি তার। তবে মহসিন ভালো করবেন, আগেই জানতেন শামি।

“যখন নিলাম চলছিল, তখন শামির ফার্মহাউসে ছিলাম। তাকে বাছাই করা হয়েছিল, মহসিনকেও। শামি আমাকে বলেছিল, ‘আমাকে যদি মহসিনের সঙ্গে চার মাস সময় দেন, তাকে ভারতের সেরা অলরাউন্ডার বানাব।’ সে দুর্দান্ত একজন ব্যাটার। এমনকি লোকেশ রাহুলও বলেছিলেন, মহসিন খেলাটি ভালো বোঝেন।’ বলেছেন মহসিনের কোচ সিদ্দিকি।

সাবেক ছাত্র শামির প্রশংসায়ও মেতেছেন সিদ্দিকি, ‘অনেক বোলার থাকবে, কিন্তু এমন একজনকে প্রয়োজন যার সঙ্গে ভালো বোঝাপড়া আছে। কোন ব্যাটারের বিরুদ্ধে কোন বল করতে হবে, তা জানতে হবে। আজ শামি অন্যতম তারকা বোলার। তবে সে সবসময় নতুন তারকাদের সাহায্যে এগিয়ে আসে।’

Tags: আইপিএল-২০২২উমরানতিলকনারিনমহসিনলিড স্পোর্টসশামি
Previous Post

বিদ্যুৎ জ্বালানিতে বরাদ্দ কমেছে

Next Post

১৫ টাকা কেজি দরে চাল পাবে ৫০ লাখ পরিবার

Next Post
বস্তাবন্দি চালের ছবি, বাংলাদেশে জনপ্রিয় খাদ্য উপাদান. Channel i News - চ্যানেল আই নিউজ

১৫ টাকা কেজি দরে চাল পাবে ৫০ লাখ পরিবার

বাজেটকে স্বাগত জানিয়ে যুবলীগের আনন্দ মিছিলের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাজেটকে স্বাগত জানিয়ে যুবলীগের আনন্দ মিছিল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT