চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুরি বোর্ড থেকে সরে গেলেন ইলিয়াস কাঞ্চন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:32 অপরাহ্ন 23, সেপ্টেম্বর 2024
in বিনোদন
A A
শিল্পী সমিতির নির্বাচনে একজন প্রার্থী মুখোমুখি অবস্থানে. Channel i News - চ্যানেল আই নিউজ

পুনর্গঠন করা জাতীয় চলচ্চিত্র পুরষ্কার ২০২৩ জুরি বোর্ড থেকে সরে গেলেন ইলিয়াস কাঞ্চন। তিনি পরিস্কারভাবে জানিয়ে দিয়েছেন, ‘সময়ের অভাবে এই জুরি কমিটিতে থাকতে পারবেন না’।

জুরি বোর্ড থেকে সরে যাওয়ার খবরটি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করে ইলিয়াস কাঞ্চন বলেন, সেদিন মিটিং হয়েছে। আমি গিয়েছিলাম এখানে থাকতে পারবো না জানাতে। তারা আমাকে বলেছিল, থাকেন। কিন্তু আমি পারছি না।

ইলিয়াস কাঞ্চন বলেন, শিল্পী সমিতির সভাপতি থাকাকালীন বিভিন্ন মিটিংয়ে থাকার কথা থাকলেও সময় সেভাবে দিতে পারিনি। আসলে এগুলো করার মতো সময় আমার কাছে নেই। জুরি বোর্ডে যে কোনো অভিজ্ঞ ব্যক্তি থাকতে পারেন। এখানে ইলিয়াস কাঞ্চনকে থাকতে হবে বলে আমি মনে করি না। আমাকে এও বলেছিল, পেন ড্রাইভে করে ছবি দেবে দেখার জন্য। ৫৮টির মতো ছবি দেখতে হবে। বলেছি, আমার সময় হবে না।

জাতীয় চলচ্চিত্র পুরষ্কার জুরি বোর্ড গঠনের চলচ্চিত্রের জন্য কমিটি করা হবে জানানো হয়েছিল ইলিয়াস কাঞ্চনকে। তিনি বলেন, চলচ্চিত্রের জন্য বিশেষ কমিটি হবে জানানো হয়েছিল। সেখানে আমাকে রাখার কথা হবে বলেছিল। কী হবে সেটার পুর্ণাঙ্গ লিখিত চেয়েছিলাম। কিন্তু পরে দেখলাম আমাকে জুরি বোর্ডে রাখা হলো। পরে ফোন করে মিটিংয়ে ডাকা হয়। সেখানে গিয়ে আমি সরকারি কর্মকর্তাদের জানাই থাকতে পারবো না। কারণ ‘নিরাপদ সড়ক চাই’ নিয়ে গত ৩২ বছর ধরে আমি কাজ করছি। এই কাজটি করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। এখানেই থাকবো।

গত ১৫ সেপ্টেম্বর জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩ প্রদানের উদ্দেশে ‘জুরি বোর্ড’ পুনর্গঠন করে প্রজ্ঞাপন জারি করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

সেখানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে (চলচ্চিত্র) সভাপতি করে মোট সদস্য ১৩ জনের নাম প্রকাশ করা হয়ে। এতে সদস্যসচিব হিসেবে রাখা হয় বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যানকে।

এছাড়া বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র অধিশাখার প্রধান করা হয়।

ইলিয়াস কাঞ্চন ছাড়াও জুরিবোর্ডের অন্য সদস্যদের তালিকায় ছিলেন নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন, সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ, চিত্রগ্রাহক বরকত হোসেন, অভিনেত্রী অপি করিম, সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্‌সি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগের সভাপতি এস এম ইমরান হোসেন ও সাংবাদিক ওয়াহিদ সুজন।

Tags: অভিনয়ইলিয়াস কাঞ্চনজুরি বোর্ডলিড বিনোদনসিনেমা
Previous Post

হাইকোর্টের আদেশ: সিএসবি টেলিভিশন সম্প্রচারে ফিরতে বাধা নেই

Next Post

গুমের ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

Next Post
শেখ হাসিনার ছবি, বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলার নেত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

গুমের ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে উত্তাল সমুদ্রের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গোপসাগরে লঘুচাপ, সারাদেশে বৃষ্টিসহ নদী বন্দরে সতর্ক সংকেত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT