চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও লন্ডনে ফিরে গেলেন ইলিয়াস কাঞ্চন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:23 অপরাহ্ন 12, আগস্ট 2026
in বিনোদন
A A
ইলিয়াস কাঞ্চন লন্ডনে ফিরে গেছেন, ছবি দেখা যাচ্ছে বসার ঘরে।. Channel i News - চ্যানেল আই নিউজ

সংক্ষিপ্ত সফর শেষে চিকিৎসার জন্য আবারও লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়ে গেছেন জনপ্রিয় চিত্রনায়ক ও ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)-এর প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন। বুধবার সকাল ১০টার দিকে তিনি ঢাকা ছাড়েন বলে জানিয়েছেন নিসচার মহাসচিব লিটন এরশাদ।

টানা ১৫ মাস লন্ডনে চিকিৎসা নেওয়ার পর গত ৩ আগস্ট দেশে ফিরেছিলেন ইলিয়াস কাঞ্চন। দেশে অবস্থানকালে পরিবারের সদস্য, স্বজন ও চলচ্চিত্রের শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে সময় কাটান তিনি। তাঁর শারীরিক অবস্থাও আগের তুলনায় ভালো বলে জানিয়েছেন ছেলে জয়।

ইলিয়াস কাঞ্চনের চিকিৎসার বিষয়ে জয় জানান, তাঁর বাবার কেমোথেরাপির ধাপ শেষ হয়েছে। এবার তাঁকে ইমিউনোথেরাপি দেওয়া হবে। চিকিৎসকেরা তাঁর সুস্থতার বিষয়ে আশাবাদী। বাবার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন জয়।

লন্ডনে ফেরার আগের রাতে নিসচার মহাসচিব লিটন এরশাদের সঙ্গে দীর্ঘ সময় কথা বলেন ইলিয়াস কাঞ্চন। নিজের চিকিৎসার পাশাপাশি দীর্ঘদিনের সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’-এর ভবিষ্যৎ নিয়েও সহকর্মীদের সঙ্গে কথা বলেন তিনি। দেশ ছাড়ার আগে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করার আহ্বানও জানান।

এর আগে মঙ্গলবার নিজের জন্মস্থান কিশোরগঞ্জের করিমগঞ্জে যান ইলিয়াস কাঞ্চন। সেখানে পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি ঐতিহাসিক পাগলা মসজিদে নামাজ আদায় করেন। মসজিদের উন্নয়নেও দান করেন তিনি।

এদিকে ছেলের ভাষ্য অনুযায়ী, কেমোথেরাপি শেষ হওয়ায় চিকিৎসার পরবর্তী ধাপে ইমিউনোথেরাপি নিতে হবে ইলিয়াস কাঞ্চনকে। তাঁর দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছে পরিবার।

Tags: ইলিয়াস কাঞ্চনচলচ্চিত্রব্রেন টিউমারলিড বিনোদনসিনেমা
Previous Post

এসএসসি’তে ফল বিপর্যয়ের কারণ কী

Next Post

লিটনকে নিয়ে সুখবর, অস্ট্রেলিয়া যাচ্ছেন শরিফুল, ফিরে আসছেন যে দুজন

Next Post
বাংলাদেশ ক্রিকেটার লিটন ও শরিফুল মাঠে আনন্দিত. Channel i News - চ্যানেল আই নিউজ

লিটনকে নিয়ে সুখবর, অস্ট্রেলিয়া যাচ্ছেন শরিফুল, ফিরে আসছেন যে দুজন

বাংলাদেশ হকি দলের অনূর্ধ্ব-২০ দল এশিয়ান গেমসের প্রস্তুতি ম্যাচে খেলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়ান গেমসের প্রস্তুতি, অনূর্ধ্ব-২০ দলকে ৯-২ গোলে হারাল হকি দল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT