চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হবু সন্তানের বাবাকে প্রকাশ্যে আনলেন ইলিয়ানা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:47 অপরাহ্ন 10, জুন 2023
in বিনোদন
A A
আধা অন্ধকারে নারী মুখের ছবি, আধুনিক পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

মা হতে চলেছেন অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ। এপ্রিলে এই খবর ছড়িয়ে পড়ার পর শুভেচ্ছা পাওয়ার বদলে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে অভিনেত্রীকে। নেটিজেনদের প্রশ্ন, ‘সন্তানের বাবা কে?’ অবশেষে উত্তর জানালেন ইলিয়ানা ডি’ক্রুজ।

ইলিয়ানা গর্ভাবস্থার ছবি পোস্ট করেছেন। প্রেমিকের সঙ্গে আংটি বদলেরও ছবি পোস্ট করেছেন। কিন্তু প্রেমিকের পরিচয় এতদিন গোপন রেখেছেন অভিনেত্রী। অবশেষে ইনস্টাগ্রামে প্রেমিকের ছবি শেয়ার করেছেন ইলিয়ানা। তবে ছবিটি সাদাকালো এবং অস্পষ্ট। মুখ দেখা যাচ্ছে না পরিষ্কার ভাবে।

ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘গর্ভধারণ করা সুন্দর একটি আশীর্বাদ। নিজেকে খুব সৌভাগ্যবতী মনে করি। একটি জীবন নিজের ভেতরে বেড়ে ওঠার এই অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। নিজের বেবি বাম্পের দিকে তাকিয়ে মুগ্ধ হই। শিগগির তোমার সঙ্গে দেখা হবে।’

অভিনেত্রী আরও লিখেছেন, ‘যেই কঠিন দিনগুলোতে আমি নিজের প্রতি সদয় হতে ভুলে যাই, এই দারুণ মানুষটি আমার পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকে। তার কাছে যখন মনে হয় যে আমি ভেঙ্গে পড়েছি, তখনই আমাকে শক্ত করে ধরে ফেলে। চোখের পানি মুছে দেয়। মজার কৌতুক বলে আমাকে হাসানোর জন্য। কিংবা শুধু জড়িয়ে ধরে, জানে আমি ঠিক কী চাই। তখন আর কোনো কিছু কঠিন মনে হয় না।’

ইলিয়ানা কার সঙ্গে প্রেম করছেন, সেই বিষয়ে নিশ্চিত নন নেটিজেনরা। আর তাই অন্তঃসত্ত্বা হওয়ার খবর ছড়িয়ে পড়তেই অভিনেত্রীকে নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। অবশেষে ছবি প্রকাশ্যে আনলেও চেহারা বোঝার উপায় নেই।

অনেকেই মনে করছেন ক্যাটরিনা কাইফের ভাই সিবাস্টিয়ান লরেন্ট মিশেল এই সন্তানের বাবা। কারণ, গত বেশ কিছু দিন ধরে তার সঙ্গেই নাম জুড়েছে ইলিয়ানার। তবে এই বিষয়ে এখনও অফিশিয়ালি কেউ মুখ খোলেননি।

সূত্র: হিন্দুস্তান টাইমস

View this post on Instagram

 

A post shared by Ileana D’Cruz (@ileana_official)

Tags: অভিনয়ইলিয়ানা ডিক্রুজতারকাবলিউডবেবি বাম্পসিনেমা
Previous Post

‘ফ্রি ফায়ার’ গেম খেলে মায়ের ৪৭ লাখ টাকা গায়েব করল কিশোর!

Next Post

বাংলাদেশ-ভারত একে অপরের ওপর নির্ভরশীল: কৃষিমন্ত্রী

Next Post
কৃষিমন্ত্রী বাংলাদেশের-ভারত সম্পর্কের গুরুত্ব নিয়ে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ-ভারত একে অপরের ওপর নির্ভরশীল: কৃষিমন্ত্রী

সিইসি মো. আলম ভোট গ্রহণের নিরাপত্তা নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইভিএমে কোন ভূত-প্রেত নেই, ভোট গ্রহণে সবচেয়ে নিরাপদ: সিইসি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT