চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইহসানুল করিমের প্রতি শেষ শ্রদ্ধার পরে দাফন সম্পন্ন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:39 অপরাহ্ন 11, মার্চ 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
Bangladeshi people gather for funeral prayer around a coffin draped with the national flag. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন সহকর্মীরা। তৃতীয় জানাজার নামাজ শেষে বনানী কবরস্থানে ইহসানুল করিমকে দাফন করা হয়েছে।

সোমবার ১১ মার্চ দুপুরে তাকে দাফন করা হয়। এর আগে সোমবার সকালে এলেন বাড়ি জামে মসজিদে জানাজার নামাজ শেষে জাতীয় প্রেসক্লাবে তার দ্বিতীয় জানাজার নামাজ হয়। রোববার রাত সাড়ে ৭টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রনাঙ্গণের এই বীর মুক্তিযোদ্ধা।

বাঙালির নতুন দেশ গড়ার লড়াইয়ে ছাত্রজীবন থেকেই সক্রিয় অংশ নেন ইহসানুল করিম। স্বাধীন দেশে তার কর্মজীবন শুরু হয় সাংবাদিক হিসেবে। পরের চার দশক দেশ ও দেশের বাইরে জাতীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করেন এই বীর মুক্তিযোদ্ধা।

অগ্রগণ্য ব্যক্তিত্ব ইহসানুল করিমকে শেষ বিদায় জানাতে জাতীয় প্রেসক্লাবে ছুটে আসেন তার সহকর্মীরা। সেখানে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়া হয় এই বীর মুক্তিযোদ্ধাকে। পরে তার জানাজার নামাজে অংশ নেন সব শ্রেণি-পেশার মানুষ।

শোকযাত্রায় ফুল হাতে প্রিয় মানুষের প্রতি শ্রদ্ধা জানান সহকর্মীরা। তারা স্মরণ নেন কর্মপ্রাণ এক অগ্রজকে, গণমাধ্যম ও গণমাধ্যমের বাইরে যার কাজ উদাহরণ হয়ে আছে।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে এক দশক ধরে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে তথ্য ব্যবস্থাপনায় কাজ করেছেন ইহসানুল করিম। ইহসানুল করিমের কর্মতৎপরতায় মুগ্ধ স্বজন-সহকর্মী-শুভানুধ্যায়ীরা বলছেন, এই বীর মুক্তিযোদ্ধার কথা আগামী প্রজন্মও শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

ইহসানুল করিমের জন্য দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।

Tags: ইহসানুল করিমইহসানুল করিমের মৃত্যুপ্রধানমন্ত্রীর প্রেস সচিব
Previous Post

নিষিদ্ধ জাল উৎপাদন বন্ধের আহ্বান করে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন

Next Post

দেশে ফিরেছে সাফে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

Next Post
বাংলাদেশ নারী ফুটবল দল সাফ চ্যাম্পিয়ন হয়ে ট্রফি ও পতাকা নিয়ে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে ফিরেছে সাফে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

প্রধানমন্ত্রীর প্রেস সচিব বীর মুক্তিযোদ্ধা ইহসানুল করিমের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীর প্রেস সচিব বীর মুক্তিযোদ্ধা ইহসানুল করিমের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT