চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাসপাতালে দগ্ধ আবু হেনা রনিকে দেখে যা বললেন আইজিপি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:29 অপরাহ্ন 19, সেপ্টেম্বর 2022
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন সংবাদে আবু হেনা রনির ছবি ও পুলিশ কর্মকর্তাদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিস্ফোরণে দগ্ধ মীরাক্কেল খ্যাত অভিনেতা আবু হেনা রনি ও পুলিশ কনস্টেবল জিল্লুর রহমানকে দেখতে হাসপাতালে যান ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

সোমবার দুপুরে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান বেনজীর আহমেদ। তিনি রনি ও জিল্লুরের চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্যদের সাথে চিকিৎসা বিষয়ে এবং বর্তমান শারীরিক পরিস্থিতির খোঁজখবর নেন।

পরে আইজিপি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক চিকিৎসক ডা. সামন্ত লাল সেন এবং জিএমপি কমিশনার মোল্যা নজরুল ইসলামকে সঙ্গে নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

আইজিপি সাংবাদিকদের বলেন, ‘এটি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। আবু হেনা রনি বলেছে, আগের চেয়ে ভালো বোধ করছে সে। তাদের দুজনের মানসিক শক্তির প্রশংসা করতে হয়। আশা করছি, তারা দ্রুত সুস্থ হয়ে উঠবে। তাদের সব ধরনের সাপোর্ট দেওয়া হচ্ছে।’

বেনজীর আহমেদ এ সময় আরও বলেন, দুর্ঘটনা কখনো ঘোষণা দিয়ে আসে না। রনি বলেছে, বেলুন উড়ে গিয়ে তার সামনে পড়েছে। দুর্ঘটনার পাঁচ মিনিট আগে বেলুনগুলো আমাদের সামনে ছিল। সেখানেও দুর্ঘটনা ঘটতে পারত। এ ধরনের দুর্ঘটনা এড়াতে অবশ্যই সবাইকে সতর্ক থাকতে হবে। গাজীপুর মহানগর পুলিশকে ঘটনাটি খতিয়ে দেখতে বলা হয়েছে।

দগ্ধ রনি ও জিল্লুরকে সব রকমের সহায়তা দেয়া হচ্ছে জানিয়ে আইজিপি বলেন, আমরা এ দুর্ঘটনার পরপরই অতিদ্রুত তাদের চিকিৎসার ব্যবস্থা করেছি। পরে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে বার্ণ ইনস্টিটিউটে ভর্তি করা হয়। আমরা নিরবচ্ছিন্নভাবে তাদের খোঁজ-খবর রাখছি। হাসপাতালের চিকিৎসকগণ সর্বোচ্চ ক্ষমতা দিয়ে তাদেরকে চিকিৎসা দিচ্ছেন। দ্রুত সুস্থ হয়ে উঠতে তাদের সব ধরনের সাপোর্ট দেয়া হচ্ছে।

এসময় আইজিপি হাসপাতালের চিকিৎসক, নার্সসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। আবু হেনা রনি এবং জিল্লুর রহমান দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করেন আইজিপি। তিনি তাদের জন্য দেশবাসীর কাছেও দোয়া চান।

Tags: আবু হেনা রনিদগ্ধনাটকবেলুন বিস্ফোরণলিড বিনোদনসিনেমা
Previous Post

বিএনপির ওপর আওয়ামী লীগের কেউ হামলা করলে ব্যবস্থা: ওবায়দুল কাদের

Next Post

সংসার চালানোর দায় ও তালগোলের রাজনীতি

Next Post
বাংলাদেশের বাজার, অর্থনীতি ও শহর জীবনযাত্রার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সংসার চালানোর দায় ও তালগোলের রাজনীতি

চ্যানেল আই অনলাইন এর অ্যাড মানিতে ইনস্ট্যান্ট বোনাসের বিজ্ঞাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিকাশে প্রতিদিন দুপুর ৩টা থেকে ৪টা পর্যন্ত অ্যাড মানিতে ইনস্ট্যান্ট বোনাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT