চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সারাদেশে ৪২ হাজার ২৫ ভোট কেন্দ্রে নিরাপত্তায় পুলিশ: আইজিপি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:44 অপরাহ্ন 05, জানুয়ারি 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
নিরাপত্তা ব্যবস্থা উদ্বোধনের সময় পুলিশ ও কর্মকর্তারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালনের জন্য সারাদেশে পুলিশ বাহিনী সদস্যরা প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।  

তিনি বলেন: আমরা সারাদেশে ৪২ হাজার ২৫টি ভোট কেন্দ্রে নিরাপদ দিব।

শুক্রবার ৫ জানুয়ারি দুপুরে রাজধানীর কাকরাইলস্থ উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষ্যে নিরাপত্তা ব্রিফিং পরবর্তী মিডিয়া ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনে দায়িত্ব পালনের জন্য প্রস্তুতি সম্পূর্ণ করেছে। সবাই মিলে উৎসবমুখর পরিবেশে নির্বাচন উপহার দেওয়ার জন্য পুলিশ বাহিনী প্রস্তুত রয়েছে। আমাদের সক্ষমতা রয়েছে, আমাদের প্রশিক্ষণ রয়েছে আমাদের জনবল রয়েছে, আমাদের লজিস্টিক সার্পোট রয়েছে। আগামী ৭ তারিখে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সক্ষম হব।

প্রতিটি সদস্যকে আমরা ব্রিফ করেছি তাদের দায়িত্ব সম্পর্কে। আমরা সকলের সহতায় প্রস্তুতি সম্পূর্ণ করেছি।আমরা সারাদেশে ৪২ হাজার ২৫ টি ভোট কেন্দ্রে নিরাপদ দিব।

তিনি আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে নাশকতার চেষ্টা করলে ফলাফল ভালো হবে না। তাদের বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করব।

তিনি বলেন, নাশকতাকারীরা পরিকল্পনা করেছিল যে, বিকট কিছু আওয়াজ করে মানুষের মনে ভীতি তৈরি করবে। এই তথ্য আমরা পেয়েছি। আমরা আমাদের পর্যপ্ত প্রস্তুতি নিয়েছি। আমি আশা করি এই ধরনের ভীতি সঞ্চার তারা করতে পারবে না।

দেশের মানুষ সবাই মিলে যেভাবে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও নাশকতার বিরুদ্ধে আমাদেরকে সহায়তা করেছে। এবারও সেইভাবে নাশকতাকারীদের দমন করা হবে।

আইজিপি বলেন, আমি দেশের সকল সম্মানিত নাগরিকবৃন্দকে আশ্বস্ত করতে চাই, এই দেশের গোয়েন্দা সংস্থা, আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট, প্রশাসন সকলে মিলে দ্বাদশ জাতীয় সংসদ  নির্বাচনকে সাফল্যমণ্ডিত নির্বাচনী দায়িত্ব পালনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনত ঘটানোর কেউ যদি কোন সুযোগ নেয় তাহলে কঠোর ভাবে তাদের দমন করে আইনের আওতায় আনা হবে।

তিনি বলেন: দেশের গোয়েন্দা সংস্থা, আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট, প্রশাসন, নির্বাচন কমিশন, রিটার্নিং কর্মকর্তার অফিসসহ আমাদের সকলের মাঝে একটি সুষ্ঠু সমন্বয় রয়েছে। আমরা আপনাদেরকে নিকটস্থ থানায় বা পুলিশের জাতীয় জরুরী সেবা-৯৯৯ আপনারা যোগাযোগ করতে পারেন। আমাদের টিম সহায়তার জন্য আপনাদের পাশে দ্রুততম সময়ে পৌঁছে যাবে।

Tags: আইজিপিদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচননিরাপত্তা
Previous Post

সংরক্ষিত মহিলা আসন চাই: অপু

Next Post

কার্গোর ধাক্কায় তলায় ফাটল

Next Post
জনগণের ভিড় ও উদ্ধার কার্যক্রম, ধাক্কা লাগার পর পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

কার্গোর ধাক্কায় তলায় ফাটল

সুচেতা কনসার্টে গান গাইছেন, ১৪০ ভাষায় গান পরিবেশিত হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কনসার্টে ১৪০টি ভাষায় গান গেয়ে সুচেতার বিশ্ব রেকর্ড!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT