চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে এমপি আনোয়ারুলের মৃত্যুর বিষয়ে যা বললেন আইজিপি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:58 অপরাহ্ন 22, মে 2024
in অপরাধ, বাংলাদেশ
A A
Bangladesh police officials and government officials at a press conference. Channel i News - চ্যানেল আই নিউজ

Oplus_131072

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, ভারতে গিয়ে নিখোঁজ বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহ উদ্ধারের খবর পেয়েছি কলকাতা গণমাধ্যম সূত্রে। তবে ইন্ডিয়ান বা কলকাতা পুলিশ সংসদ সদস্যের মৃত্যুর বিষয়ে সরকারিভাবে আমাদের এখনো কিছু নিশ্চিত করেনি। আমরা যৌথভাবে কাজ করছি। 

আজ বুধবার (২২ মে) দুপুরে রাজধানীর মেরুল বাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থাপনা সংক্রান্তে প্রেস ব্রিফিং কালে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মৃত্যু সম্পর্কে কী জেনেছেন, জানতে চাইলে আইজিপি বলেন: আমরা কলকাতা পুলিশ ও ইন্ডিয়ান পুলিশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি। যে খবরটা এসেছে তা সংশ্লিষ্ট ইন্ডিয়ান পুলিশ কর্তৃপক্ষ আমাদের অ্যাম্বাসির মাধ্যমে সরকারিভাবে নিশ্চিত করেনি। আমরা জেনেছি তারা খোঁজ করছেন।

‘আমাদের সঙ্গে তাদের সার্বক্ষনিক যোগাযোগ আছে।  আমরা তাদের প্রয়োজনীয় সহযোগিতা করছি।’

তিনি কি জীবিত আছেন, নাকি হত্যা করা হয়েছে? জানতে চাইলে আইজি বলেন: আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। যখন সুনির্দিষ্ট তথ্য ও নিশ্চিত করতে পারবো। তখন জানাবো। এখন পর্যন্ত আমরা পত্রিকার মাধ্যমে জেনেছি। আমরা তো যোগাযোগ করছি। তারা তো নিশ্চিত করেন নাই। যখন তথ্য পাবো তা আপনাদের জানানো হবে। তাদের তদন্তের স্বার্থে এবিষয়ে বেশি কিছু না বলাই শ্রেয় হবে।

সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের বিরুদ্ধে হুন্ডি, নারী পাচার ও স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এসম্পর্কে কোনো তথ্য পেয়েছেন কিনা জানতে চাইলে পুলিশ প্রধান বলেন, এই মোটিভ নিয়ে ইন্ডিয়ান পুলিশ কাজ করছে। আমরাও কাজ করছি। এব্যাপারে এখনি কোনে মন্তব্য করার সময় হয়নি। যথা সময়ে এটা পরিষ্কার হবে।

এসময় উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান, যুগ্ম পুলিশ কমিশনারগণ, উপ-পুলিশ কমিশনারগণ ও বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ।

Tags: আইজিপিএমপি আনোয়ারুল আজিম
Previous Post

রাঙ্গামাটিতে ইউপি চেয়ারম্যানকে গুলি

Next Post

‘আমি বোলার দেখে খেলি না, শুধু বল দেখি’

Next Post
বাংলাদেশ ক্রিকেটার শুভাগত হোম হাসিমুখে ক্যাপ পরছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আমি বোলার দেখে খেলি না, শুধু বল দেখি’

গ্যাসের চুলায় আগুন জ্বলছে, রান্নার জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT