চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্ব ইজতেমায় নিরাপত্তায় থাকছে প্রায় ১৫ হাজার পুলিশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:37 অপরাহ্ন 31, জানুয়ারি 2024
in বাংলাদেশ
A A
বিশ্ব ইজতেমায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা উপস্থিত আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব ইজতেমা ময়দান নিরাপত্তা চাদরে ঢাকা থাকবে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, ইজতেমাস্থলের নিরাপত্তায় প্রায় ১৫ হাজার পুলিশ দায়িত্ব পালন করবে। গোয়েন্দা সংস্থা ও পুলিশের সব ইউনিটের সমন্বয়ে বিশ্ব ইজতেমার নিরাপত্তা পরিকল্পনা করা হয়েছে।

বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে আয়োজিত বিশ্ব ইজতেমার নিরাপত্তা সংক্রান্ত এক ব্রিফিংয়ে তিনি  এসব কথা বলেন।

এই বছরও দুই ধাপে ৩ দিন করে ইজতেমা মোট ৬ দিন অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রথম ধাপে মাঠে থাকবেন জুবায়ের পন্থী ২-৪ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় ধাপে সাদ পন্থী ৯-১১ ফেব্রুয়ারি পর্যন্ত ইজতেমা অনুষ্ঠিত হবে।

আইজিপি বলেন, ইজতেমার ময়দানের প্রবেশ পথ নিরাপদ রাখতে পুলিশ কাজ করবে। পোশাকে ও সাদা পোশাকে আমাদের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ইজতেমাস্থলে ভিআইপি ভিভিআইপি যদি আসেন তবে তাদের নিরাপত্তা বিশেষ বিবেচনায় রেখে তাদেরও নিরাপত্তা দেওয়া হবে।

আইজিপি আরও বলেন, এ নিরাপত্তা পরিকল্পনা শুধুমাত্র যে ইজতেমাস্থলে তা কিন্তু নয়। রেলওয়ে স্টেশন থেকে শুরু করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এলাকা, গাজীপুর জেলা, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি), ঢাকা জেলাসহ সবাই মিলে একটা নিরাপত্তা পরিকল্পনা করেছি। এখানে র‌্যাব, আর্মড ফোর্স ব্যাটালিয়ন, নৌ পুলিশ, আনসার সদস্যরা রয়েছে৷

তিনি বলেন:  ইজতেমাস্থলের নিরাপত্তায় প্রায় ১৫ হাজার পুলিশ দায়িত্ব পালন করবে। এছাড়া, বোম্ব ডিসপোজাল ইউনিট, সোয়াট টিম, ডগ স্কোয়াড, বিস্ফোরক দ্রব্য বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত টিম, ক্রাইম সিন ভ্যান, চুরি, ছিনতাই ও পকেটমার প্রতিরোধে টিম, নৌ টহল এবং হেলিকপ্টার টহল থাকবে । রেলওয়ে স্টেশনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইজতেমা ময়দানের প্রবেশ ও প্রস্থান পথ এবং কৌশলগত পয়েন্টসমূহে পর্যাপ্ত সংখ্যক সিসিটিভি, নাইট ভিশনসহ আইপি ক্যামেরা, ভিডিও ক্যামেরা থাকবে। ওয়াচ টাওয়ার স্থাপনের মাধ্যমে পুরো ইজতেমা ময়দানের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, পোশাক ও সাদা পোশাকে পুলিশ, গোয়েন্দা পুলিশ, র‌্যাব, নৌ পুলিশ, ব্যাটালিয়ন পুলিশ, আনসার সদস্যরা আগত মুসল্লিদের নিরাপত্তায় নিয়োজিত থাকবে। ময়দানে ও সড়কে হকারদের দৌরাত্ম ও পকেট মারদের দৌড়াত্ম বন্ধ করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করবে। ইজতেমাস্থলে নিরাপত্তা পরিকল্পনা সঠিক আছে কি না তা ড্রোন দিয়ে দেখা হচ্ছে। মানুষের গতিবিধি নজরদারি করা হয়েছে।

আইজিপি বলেন, ইজতেমায় বিদেশি মেহমানদের স্বাগত জানাতে এখানকার সব মুরব্বিরা তাদের প্রস্তুতি গ্রহণ করেছে বলে আমাদের জানিয়েছে। সেই সঙ্গে তাদের ব্যবস্থাপনার সামঞ্জস্য রেখে আমরা আমাদের নিরাপত্তা পরিকল্পনা জানিয়েছি। বিদেশি মেহমানদের সঙ্গে যোগাযোগ রেখে তাদের নিরাপত্তায় পুলিশ তৎপর রয়েছে।

বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে আমাদের নিবিড় যোগাযোগ রয়েছে। তাদের কাছ থেকে তথ্য পেয়ে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে যোগ করেন আইজিপি।

তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিমূলক কোনো পোস্ট বা ছবি পোস্ট করে কেউ যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে না পারে সেজন্য আমাদের সাইবার মনিটরিং ও সাইবার পেট্রোলিং জোরদার করা হয়েছে।

তিনি বলেন, ইজতেমায় আগত মুসল্লিদের চলাচলের জন্য আমরা বিশেষ ট্রাফিক ব্যবস্থা হাতে নিয়েছি। এরই মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক করেছেন, পুলিশের বিভিন্ন ইউনিট বৈঠক করেছে।

মুসল্লিদের উদ্দেশ্যে আইজিপি বলেন, ইজতেমাস্থলে কারো যদি কোনো সমস্যা হয় তবে এলাকাভিত্তিক থানা পুলিশ, ডিএমপি হলে ডিএমপি পুলিশকে, র‌্যাব কন্ট্রোল রুমে জানাতে পারেন। যদি কিছুই মনে না থাকে তবে জাতীয় জরুরি সেবা-৯৯৯ এ ফোন করে জানাতে পারেন। আপনার সেবা আপনার কাছে পৌঁছে যাবে।

ইজতেমা কেন্দ্রিক কোনো নাশকতা বা জঙ্গি হামলার হুমকি রয়েছে কী না? জানতে চাইলে আইজিপি বলেন, এমন কোনো গোয়েন্দা তথ্য এখনো আমরা পাইনি। ইজতেমাকে কেন্দ্র করে সুনির্দিষ্ট কোনো হুমকি বা গোয়েন্দা তথ্য নেই। যারা ইজতেমায় আসবে তারা নির্বিঘ্নে নিরাপদে আসতে পারেন, আমরা আপনাদের নিরাপত্তা দিতে প্রস্তুত রয়েছি। নিরাপত্তা সংক্রান্ত আমাদের সব প্রস্তুতি রয়েছে। তবে আমরা আত্মতুষ্টিতে ভুগছি না, যেকোনো পরিস্থিতি আমরা মোকাবিলায় প্রস্তুত রয়েছি।

সব সময় ইজতেমায় জুবায়ের ও সাদপন্থিদের মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকে। এবারও মারামারির ঘটনা ঘটেছে, এবার ইজতেমা চলাকালীক এমন কোনো ঘটনা মোকাবিলায় কোনো প্রস্তুতি রয়েছে কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, এবার ইজতেমা শুরু আগেই দুই পক্ষের মুরব্বিদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদের আস্বস্ত করেছেন এমন কোনো ঘটনা সংঘটিত হবে না। শান্তিপূর্ণভাবে ইজতেমা সফল করতে একে অপরকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। আমাদেরকে সহযোগিতা করবেন বলেও কথা দিয়েছেন। এরপরও যদি কেউ ঝামেলা তৈরি করে তবে সেটি মোকাবিলায় আমরা প্রস্তুত রয়েছি।

Tags: পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন
Previous Post

অমর্ত্য সেনের জমি খালি করতে বিশ্বভারতীর নির্দেশ খারিজ

Next Post

বছরের পর বছর মেসির নেতৃত্বে খেলতে চান আলভারেজ

Next Post
মেসি ও আলভারেজ ফুটবল ম্যাচে আনন্দিত ও উল্লাসে ভাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বছরের পর বছর মেসির নেতৃত্বে খেলতে চান আলভারেজ

পাকিস্তানের নির্বাচনী বুথে ভোট দিচ্ছেন একজন ভোটার. Channel i News - চ্যানেল আই নিউজ

আশা ও শঙ্কার দোলাচলে পাকিস্তানের সাধারণ নির্বাচন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT