চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনশন তুলে নিলেই হবে বৈঠক, চিকিৎসকদের পাঠানো হয়েছে ইমেইল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:32 অপরাহ্ন 19, অক্টোবর 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
চিকিৎসকদের অনশন চলাকালে আলোচনা করছে স্বাস্থ্য কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

কলকাতার আর জি কর হাসপাতালের এক নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় চলমান অনশন তুলে নিলে জুনিয়র ডাক্তারদের সঙ্গে সোমবারের বৈঠক হবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিস নবান্নে। জুনিয়র ডাক্তারদের পাঠানো এক ইমেলে এমন ‘শর্ত’ দিয়েছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। ইমেলে মুখ্যসচিব জুনিয়র ডাক্তারদের জানিয়েছেন, অনশন প্রত্যাহার করে ২১ অক্টোবর নবান্ন-বৈঠকে যোগ দিন। মুখ্যসচিবের সেই ইমেলের জবাব শনিবার রাতের মধ্যেই দেওয়া হবে বলে জানানো হয়েছে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে।

আনন্দবাজার পত্রিকা এ তথ্য জানিয়েছে।

শনিবার (১৯ অক্টোবর) দুপুর ২টায় ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের অনশনমঞ্চে হঠাৎ হাজির হন মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী। সেখানে অনশনরত জুনিয়র ডাক্তারদের পাশাপাশি অন্য প্রতিনিধিদের সঙ্গে ঘণ্টাখানেক আলোচনা করেন তারা। সেই আলোচনার মাঝেই মুখ্যসচিবের ফোনে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফোনে অনশন তুলে নেওয়ার অনুরোধ জানান তিনি। মমতা এ-ও জানান, আলোচনায় বসতে তিনি প্রস্তুত। এমনকি, ফোনে বৈঠকের কথা জানিয়েও দেন মমতা।

মুখ্যসচিবেরা অনশনমঞ্চ ছাড়ার কিছু পরেই সাংবাদিকদের সাথে বৈঠকে বসেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। সেই বৈঠক থেকে তারা স্পষ্ট জানান, সোমবারের বৈঠকে কী আলোচনা হয়, তার পরেই অনশন তোলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

ফোনে কথা বলার সময়েই মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদের জানান, মুখ্যসচিব ইমেইল করে বিস্তারিতভাবে জানাবেন। জুনিয়র ডাক্তারদের সাংবাদিক বৈঠকের পরে মুখ্যসচিব ইমেইল পাঠান। সেই ইমেইলে তিনি স্পষ্ট করেন, জুনিয়র ডাক্তারদের ১০ দফা দাবি নিয়ে সরকারের কী বক্তব্য। উল্লেখ্য, ফোনেই জুনিয়র ডাক্তারেরা তাদের দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছিলেন। সেই সময়ই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন তার সরকার ইতিমধ্যেই দাবি মেটাতে কী কী পদক্ষেপ করেছে।

মমতা জানান, তিনিও বিচার চান। সরকার সাধ্যমতো এ ব্যাপারে কাজ করবে। মেডিক্যাল কলেজগুলিতে সিসিটিভি বসানো, ডিউটি রুম, বিশ্রামাগার ইত্যাদি তৈরির কাজও প্রায় শেষ পর্যায়ে। এ ছাড়াও হাসপাতালে রেফারেল ব্যবস্থা, শূন্যপদে নিয়োগ, নিরাপত্তা ব্যবস্থায় সিভিক ভলান্টিয়ার না রাখার বিষয়গুলোও নিয়েও আলোচনা হয়। তবে মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদের স্পষ্ট জানান, দাবি মেনে স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমকে সরানো যাবে না। সেই সব কথাই ইমেলে জানান মুখ্যসচিব।

আগামী সোমবার রাজ্য সচিবালয় ‘নবান্নে’ বৈঠকে যোগ দেওয়ার জন্য জুনিয়র ডাক্তারদের আহ্বান জানিয়েছেন মুখ্যসচিব। তবে সেই বৈঠকে যোগ দেওয়ার জন্য কয়েকটি ‘শর্ত’ বেঁধে দেওয়া হয়েছে আন্দোলনকারীদের। সোমবার বিকেল ৫টায় বৈঠক হবে নবান্ন সভাঘরে। সেই বৈঠকে জুনিয়র ডাক্তারদের ১০ জন প্রতিনিধি থাকবেন। তবে কারা থাকবেন, তাদের নাম ইমেইল করে আগে জানাতে হবে নবান্নকে। বৈঠক শুরুর অন্তত আধঘণ্টা আগে (বিকেল সাড়ে ৪টা) নবান্নে পৌঁছতে হবে জুনিয়র ডাক্তারদের। বৈঠকের জন্য বরাদ্দ করা হয়েছে ৪৫ মিনিট।

জুনিয়র চিকিৎসকদের অনশন আজ ১৫ দিন ধরে চলছে। ৫ অক্টোবর শুরু হওয়া এই অনশনে যোগ দিয়েছেন ১৪ জুনিয়র চিকিৎসক।

Tags: আমরণ অনশনআর জি কর হাসপাতাল
Previous Post

চলচ্চিত্র শিল্প রক্ষায় নতুন প্রযোজক ও অভিনয় শিল্পীদের তুলে আনার আহ্বান

Next Post

পাকিস্তানকে হারিয়ে সেমি নিশ্চিত করতে চায় বাংলাদেশ

Next Post
বাংলাদেশ নারী ফুটবল দলের কোচের সঙ্গে খেলোয়াড়রা আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানকে হারিয়ে সেমি নিশ্চিত করতে চায় বাংলাদেশ

বাংলাদেশি নেতাদের সঙ্গে শেখ হাসিনা আলোচনায় ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ত্রিপুরায় বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন শেখ হাসিনা’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT