চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিনে চটপটি বিক্রি আর রাতে পড়ালেখা করে পরীক্ষায় সাফল্য

শাহ আলম শাহী by শাহ আলম শাহী
1:08 অপরাহ্ন 09, ফেব্রুয়ারি 2023
in দিনাজপুর, শিক্ষা
A A
দুজন যুবক চটপটি বিক্রি করছেন, দোকানের সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্থিক বাধায় বন্ধ হচ্ছিল লেখাপড়া, তবে প্রবল ইচ্ছাশক্তির কাছে হেরে গেছে সকল বাধা। অবশেষে মিলেছে সফলতা। দুপুর থেকে গভীর রাত পর্যন্ত ফুটপাতে চটপটি বিক্রি করে এবার এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে দিনাজপুরের তাহিবুল ইসলাম। পিতা বাদল হোসেন এক সময় চটপটি বিক্রি করতেন। বয়স্ক বাবার কষ্টে সেই ব্যবসার হাল ধরে তাহিবুল।

প্রতিদিন দুপুর থেকে গভীর রাত পর্যন্ত ফুটপাতে চটপটি বিক্রি করে তাহিবুল। ক্রেতারা চলে গেলে দোকান বন্ধ করে শুরু হতো তার লেখাপড়া। ভোর রাত পর্যন্ত চলতো এইভাবে। তারই প্রতিফলন পেয়েছেন এবারের এইচএসসি পরীক্ষায়। জিপিএ-৫ পেয়েছেন তিনি।

দিনাজপুর-বিরামপুর মহাসড়ক সংলগ্ন বিরামপুর পৌর শহরের হানিফ কোচ কাউন্টারের সামনে গেলেই চোখে পড়বে ভ্যানগাড়িতে চটপটি বিক্রি করছেন তাহিবুল। বাবা বাদলের পক্ষে ছেলের লেখাপড়ার খরচ চালানো সম্ভব ছিল না। কিন্তু অদম্য ইচ্ছা আর মনোবলের কারণে দারিদ্রতাকে জয় করেছে তাহিবুল। চাটপটি বিক্রির টাকায় লেখাপড়া চালান তিনি। বিরামপুরের চাঁদপুর ফাজিল মাদরাসা থেকে এবার এইচএসসিতে পেয়েছেন জিপিএ-৫।

তাহিবুল জানান, ‘শিক্ষকদের আন্তরিকতায় সবকিছু সম্ভব হয়েছে। দুপুর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত চটপটি বিক্রি করেছি। রাতে কাজের শেষে যতটুকু সময় পেয়েছি পড়েছি। আমার স্বপ্ন উচ্চশিক্ষা নিয়ে ভালো চাকরি করা। পড়ালেখা চালাতে শুধু চটপটি বিক্রি নয় যেকোনও কাজ করতে আমি আগ্রহী।’

তাহিবুলের বাবা বাদল হোসেন বলেন, ‘ছেলে জিপিএ-৫ পাওয়ায় আমি খুবই খুশি। সে অনেক কষ্ট করে লেখাপড়া করেছে। আল্লাহ মুখ ফিরিয়ে তাকিয়েছে বলেই তার ভালো ফল এসেছে। ছেলে অনেক বড় হোক এটাই আমার চাওয়া-পাওয়া।’

তাহিবুলের বড় ভাইও পাস করেছেন স্নাতক। বড় বোন বিরামপুর সরকারি কলেজে ও ছোট বোন নর্থ বেঙ্গল কেজি স্কুলে পড়াশোনা করছেন। বাদল হোসেনের প্রবল ইচ্ছে সন্তানদের মানুষ গড়বেন।

বিরামপুরের চাঁদপুর ফাযিল মাদরাসার অধ্যক্ষ আফম হুমায়ুন কবির জানান, ‘এই প্রতিষ্ঠান থেকে ছয়জন জিপিএ-৫ পেয়েছেন। তাদের মধ্যে তাহিবুল একজন। সে খুব মেধাবী এবং ভালো ছেলে। আমরা তার সাফল্য কামনা করছি। সে যেন আগামীতে আরো ভালো কিছু করতে পারে।’

তহিবুল সম্পর্কে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকার বলেন, ‘যেনে খুশি হলাম। চটপটি বিক্রেতা তাহিবুল এইচএসসিতে জিপিএ ৫ পেয়েছে। দোয়া করি সে আরো বড় ডিগ্রি অর্জন করতে পারে। তার বাবা-মার মুখ যেন উজ্জ্বল করে সে।’

Tags: দিনাজপুর
Previous Post

এআই ‘বার্ড’র ভুল উত্তরে ১০০ বিলিয়ন মূল্য হারালো গুগল

Next Post

সন্ধ্যায় বাংলাদেশ-নেপাল শিরোপার মহারণ

Next Post
বাংলাদেশ ও নেপাল ফুটবল দলের খেলোয়াড়রা পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সন্ধ্যায় বাংলাদেশ-নেপাল শিরোপার মহারণ

ফ্রেঞ্চ কাপের খেলায় মেসি ও নেমার মাঠে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্রেঞ্চ কাপ অধরাই থাকল মেসির

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT