চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:16 অপরাহ্ন 05, মার্চ 2026
in অন্যান্য, বাংলাদেশ
A A

বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (জেবস)-এর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ মার্চ) পল্টনের একটি হোটলে এ আয়োজন সম্পন্ন হয়।

সংগঠনের সভাপতি রিয়াজুর রহমান রিয়াজ বলেন, গত ১৫ বছরে মিডিয়ার ভূমিকা কী ছিল সেটি আমরা সবাই জানি। বিগত ফ্যাসিবাদী সরকার বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছিল। সেটাও আমাদের ভুলে গেলে চলবে না। ফ্যাসিবাদ আমলের মতো গণমাধ্যমের স্বাধীনতা হরণ আমরা চাই না। তবে সে-সময়কার সরকারের পদলেহনকারী কেউ যেন সচিবালয়ে এসে কোন ধরনের ষড়যন্ত্র করতে না পারে, সেটি খেয়াল রাখতে হবে।

সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন দরবেশ বলেন, সচিবালয় যেন অপেশাদার সাংবাদিকদের স্থান না হয়ে ওঠে, সেই বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। পেশাদারিত্বের সাথে নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে হবে।

সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রোহান সাংবাদিকতার নানা সংকট ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন। সচিবালয় বিটের সাংবাদিকরা কীভাবে নতুন বাংলাদেশে আরও বেশি করে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে পারেন, সেই বিষয়েও সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

জেবস-এর দপ্তর সম্পাদক আহসান কামরুল বলেন, সচিবালয় বিটের অনেক সাংবাদিক গত ১৭ বছর ফ্যাসিবাদের সহযোগী ছিল। সরকার পরিচালনার প্রাণকেন্দ্র সচিবালয়কে সেখান থেকে কীভাবে পেশাদারিত্বে ফিরিয়ে আনা যায়, আমাদের সবাইকে সেই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা গণমাধ্যমের স্বাধীনতা হরণ চাই না। তবে সচিবালয় যেন পতিত ফ্যাসিবাদের ষড়যন্ত্রের ক্ষেত্র না হয়, সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে।

জেবস-এর সভাপতি রিয়াজুর রহমান রিয়াজের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন দরবেশের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফু।

আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওবায়দুর রহমান শাহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য খান রবিউল ইসলাম রবি, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মোহাম্মদ জুয়েল, বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, শ্রমিক দলের সহসভাপতি আবুল কালাম আজাদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ খন্দকার আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক ইকবাল মজুমদার তৌহিদ, সিনিয়র সাংবাদিক মো. জাকির হোসেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক রাশিম মোল্লা, ডিইউজের নির্বাহী সদস্য রাজু আহমেদ, ফখরুল ইসলাম।

এ ছাড়া জেবস-এর যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রোহান, সাংগঠনিক সম্পাদক রুমাজ্জল হোসেন রুবেলসহ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tags: ইফতার মাহফিলজার্নালিস্টসেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন
Previous Post

প্রধানমন্ত্রীর বিদেশ সফরে বিমানবন্দরে উপস্থিত থাকতে পারবেন ৪ জন

Next Post

র‍্যাব বিলুপ্ত করে গোয়েন্দা সংস্থাগুলো সংস্কারের উদ্যোগ নিতে বললো টিআইবি

Next Post

র‍্যাব বিলুপ্ত করে গোয়েন্দা সংস্থাগুলো সংস্কারের উদ্যোগ নিতে বললো টিআইবি

ছবি: সংগৃহীত

ঈদে বাড়তি ভাড়া নিলে রুট পারমিট বাতিল করা হবে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT