রাজধানী অচল করতে চাইলে বিএনপি অচল হয়ে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেলে রাজধানীর গাবতলীতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি-উন্নয়ন শোভাযাত্রা ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপি বেশি বাড়াবাড়ি করলে অবস্থার অবনতি হবে।







